স্থানে স্থানে ব্যারিকেড, লাঠিসোঁটা হাতে আওয়ামী লীগ কর্মীদের অবস্থান– গোপালগঞ্জ ও মাদারীপুরে মহাসড়কের যে চিত্র দেখলেন বিবিসি সংবাদদাতা

ভিডিওর ক্যাপশান, স্থানে স্থানে ব্যারিকেড, লাঠিসোঁটা হাতে আওয়ামী লীগ কর্মীদের অবস্থান– গোপালগঞ্জ ও মাদারীপুরে মহাসড়কের যে চিত্র দেখলেন বিবিসি সং
স্থানে স্থানে ব্যারিকেড, লাঠিসোঁটা হাতে আওয়ামী লীগ কর্মীদের অবস্থান– গোপালগঞ্জ ও মাদারীপুরে মহাসড়কের যে চিত্র দেখলেন বিবিসি সংবাদদাতা
Published

ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ ও মাদারীপুর অংশে শুক্রবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ ছিল।

কয়েকদিন ধরে গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে চলা হামলা, অগ্নিসংযোগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি কর্মসূচি ঘিরে উদ্বেগের মধ্যে এই মহাসড়কে বৃহস্পতিবার সকাল থেকে স্বল্পসংখ্যক যানবাহন চলাচল করতে দেখা গেছে।

মাদারীপুরের টেকেরহাট থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত বিভিন্ন স্থানে গাছের গুঁড়িসহ নানা প্রতিবন্ধকতা দিয়ে সড়ক অবরোধ করেছে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা।

এই পথে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো উপস্থিতি বা তৎপরতা চোখে পড়েনি।

চলাচল বিঘ্নিত হওয়ায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।