BBC News, বাংলা - মূলপাতা

প্রধান খবর

  • মোবাইল ফোনে কোরিয়ান ড্রামা দেখছেন একজন নারী।

    বাংলাদেশে কীভাবে ও কেন কোরিয়ান সংস্কৃতি এত জনপ্রিয় হয়ে উঠলো?

    বিদেশি নানা কন্টেন্টের মধ্যে 'কোরিয়ান ড্রামা', সংক্ষেপে যাকে 'কে-ড্রামা'ও বলা হয়, এর প্রতি বিশেষ করে কিশোর-তরুণদের বিশেষ ঝোঁক দেখা যায়। ঠিক কী কারণে ও কীভাবে কোরিয়ান সংস্কৃতি বাংলাদেশে এতটা জনপ্রিয় হয়ে উঠলো?

  • আল কারাউইয়্যিন বিশ্ববিদ্যালয়কে 'প্রাচীনতম বিশ্ববিদ্যালয়' হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো

    মুসলিম যে নারীর হাত ধরে 'বিশ্বের প্রাচীনতম' বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল

    ৮৫৯ সালে প্রতিষ্ঠিত আল কারাউইয়্যিন বিশ্ববিদ্যালয়কে বর্তমান বিশ্বের 'প্রাচীনতম বিশ্ববিদ্যালয়' হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো ও গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস। এটি চালু হওয়ার দু'শ বছরেরও বেশি সময় পর ১০৮৮ সালে ইতালিতে 'বোলোনিয়া বিশ্ববিদ্যালয়' কার্যক্রম শুরু করে, যা ইউরোপের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত। এর বছর আটেকের মাথায় ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। আর ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের জন্ম হয়েছিল তারও শত বছর পরে, ত্রয়োদশ শতকের শুরুর দিকে।

  • বাতাসে গাছ বেঁকে যাচ্ছে

    অক্টোবরে বৃষ্টি কমবে, তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা

    দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, এ মাসে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

  • তৌফিক ইমরোজ খালিদী

    সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

    বাংলাদেশের অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন।

  • পূর্ব জেরুজালেমের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বেনিয়ামিন নেতানিয়াহু।

    ফ্লাইদুবাই হামলাকারী 'ইসলামপন্থী চরমপন্থায় দীক্ষিত' ছিল, দাবি নেতানিয়াহুর

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, যে পাইলট ফ্লাইদুবাই বিমানটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছিলেন, তার স্পষ্ট উদ্দেশ্য ছিল বিমানটিকে ভূপাতিত করা।

  • সোনার বার

    গয়না ছাড়াও যেসব কাজে সোনা ব্যবহার করা হয়

    আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ স্মার্টফোন থেকে শুরু করে মহাকাশযান, চিকিৎসাসহ নানা কাজে সোনার উপস্থিতি রয়েছে। সবচেয়ে মজার বিষয় হলো, সোনা কিন্তু খাওয়ায় যায়, যা 'এডিবল গোল্ড' নামে পরিচিত।

  • ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্র

    পত্রিকা: 'পাঁচ কোম্পানির এলপিজি মজুতের তথ্য পেয়েছে এনএসআই'

    বাজারে এলপি গ্যাসের সংকটের পাশাপাশি অতিরিক্ত দাম নেওয়া ও মজুত করার অভিযোগ; রাড্ডাকাণ্ডে অভিযুক্ত এমপি মিষ্টির পদত্যাগ, জিডিপির আকারে পুরনো তথ্য ব্যবহার করা এবং ফেনীতে প্রধানমন্ত্রীর ভাষণের খবর আজ শুক্রবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায় গুরুত্ব পেয়েছে।

  • এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

    অভিযোগের 'সত্যতা' মেলায় পদ হারালেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

    প্রাথমিক তদন্তে মিজ মিষ্টির বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা মেলায় এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সংসদ সদস্যের পদ ছেড়ে দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেইসঙ্গে, রাড্ডায় হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আরও বেশ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে 'কঠোর ব্যবস্থা' নেওয়া হচ্ছে বলেও দলীয় সূত্রে জানা গেছে।

  • পিছন থেকে তোলা শিশুকন্যার ছবি- প্রতীকী ছবি

    যৌন নির্যাতনের শিকার শিশুকে বিচারকের চিঠি- 'নির্যাতনকারীর বাকি জীবন খাঁচাতেই কাটবে'

    ধর্ষণের শিকার হওয়া দশ বছরের শিশুকন্যার ‘সাহসিকতার’ প্রশংসা করে আবেগঘন চিঠি লিখেছেন একজন ভারতীয় বিচারক। এ ধরনের চিঠি ভারতের বিচারব্যবস্থায় বিরল।

নির্বাচিত খবর

  • একটি সাপের মাথায় একটি মশা বসে আছে

    সেরা ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার খেতাবের জন্য জমা পড়া সেরা কয়েকটি ছবি

    ২০২৬ সালের ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার প্রতিযোগিতায় সব বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে অক্টোবরে। এরপর সেগুলো নিয়ে একটি প্রদর্শনীও হবে। তবে প্রতিযোগিতায় অত্যন্ত প্রশংসা পাওয়া কিছু ছবি দেখতে ও পেছনের গল্প জানতে এই প্রতিবেদনে চোখ বুলাতে পারেন।

  • মেঘলা চিতা ছাড়াও আরও ২২ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে ইনানীর বনে

    ইনানীতে বিপন্ন মেঘলা চিতাসহ আরও যেসব প্রাণীর দেখা মিললো

    কক্সবাজারের ইনানী জাতীয় উদ্যানে এক গবেষণায় ২৩ প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর সন্ধান পাওয়া গেছে। যেখানে ক্যামেরা ট্র্যাপে দেখা গেছে অত্যন্ত বিপন্ন বন্য প্রাণী মেঘলা চিতা বা ক্লাউডেড লেপার্ডসহ আরও কিছু প্রাণী। বাংলাদেশে বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে কী বলছেন তারা?

  • ঢাকার লালবাগ কেল্লা

    সাড়ে তিনশো বছরেও লালবাগ কেল্লার নির্মাণকাজ শেষ না হওয়ার পেছনে আছে যে গল্প

    বাংলাদেশের রাজধানী ঢাকার ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলোর অন্যতম একটি হলো লালবাগ কেল্লা। এক সময় ঐতিহাসিক এই স্থাপনাটির নাম ছিল 'ফোর্ট আওরঙ্গবাদ', যার নির্মাণকাজ শুরু হয়েছিল এখন থেকে প্রায় সাড়ে তিনশো বছর আগে এবং যে কাজ আর কখনোই শেষ হয়নি।

  • গাছের ওপর শুয়ে আছে একটি পান্ডা

    বিলুপ্তির কিনারা থেকে ফিরে আসা পান্ডা কেন শুধু চীনেই পাওয়া যায়?

    শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বের অনেক দেশই বন্ধুত্বের নিদর্শন হিসেবে অন্য দেশকে বিরল বন্যপ্রাণী উপহার দিলেও বর্তমানে এটি আর খুব বেশি হয় না, কারণ এখন বেশিরভাগ বিরল প্রাণী চিড়িয়াখানাতেই প্রজননের মাধ্যমে জন্মায় এবং চিড়িয়াখানাগুলোর মধ্যেই আদান–প্রদান হয়। কিন্তু পান্ডার ক্ষেত্রে বিষয়টি একদমই আলাদা। কারণ চীন ছাড়া আর কেউ কোনো জায়ান্ট পান্ডার মালিক হতে পারে না।

  • একটি সাউদার্ন এলিফ্যান্ট সিলের বাচ্চা একটি রক পুলে ঘুরে বেড়াচ্ছে

    ২০২৬ সালে মহাসাগরের সেরা ১০টি ছবি

    প্রতি বছর 'ওশান ফটোগ্রাফার অফ দ্য ইয়ার' প্রতিযোগিতাটি ফটোগ্রাফারদের বিশ্বের সাগরের সবচেয়ে শ্বাসরুদ্ধকর ছবি জমা দেওয়ার জন্য আমন্ত্রণ জানায়। বিশ্বের মহাসাগরগুলোর সৌন্দর্য এবং সেই সাথে এদের সামনে আসা চ্যালেঞ্জগুলো তুলে ধরেছে এমন দশটি অসাধারণ ছবি।

বিবিসি বাংলা এখন হোয়াটসঅ্যাপে!

বিবিসি বাংলা এখন ইন্সটাগ্রামে!

ভারত

বিশ্ব

স্বাস্থ্য

ভিডিও

পাঠকপ্রিয় খবর