BBC News, বাংলা - মূলপাতা
প্রধান খবর
কর্মীদের 'অপরাধ' নিয়ন্ত্রণ কি বিএনপির জন্য কঠিন হয়ে উঠছে?
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দল সামাল দেওয়াই এখন বিএনপির জন্য কঠিন হয়ে পড়েছে কি না– এমন প্রশ্নের জবাবে দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সুনির্দিষ্ট কয়েকটা ঘটনা ঘটেছে যে বিষয়ে কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার ও দল। তার মতে, সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির "আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে" বলে দল মনে করছে।
মাল্টার দাম নিয়ে মন্ত্রীকে কথা বলতে হলো কেন?
বাংলাদেশে ফলের দাম নিয়ে সম্প্রতি অভিযোগ করেছেন অনেক ক্রেতা, বিশেষ করে আমদানিকৃত ফলের দাম বাড়া নিয়ে। কেন এই পরিস্থিতি, আর দাম নিয়ন্ত্রণের বিষয়ে কী বলছেন ব্যবসায়ী ও বাজার বিশ্লেষকরা?
ফ্লাইদুবাইয়ের ক্যাপ্টেনকে 'কুড়াল দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট'
ফ্লাইদুবাইয়ের ইসরায়েলগামী বিমানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা কো-পাইলট একটি ক্র্যাশ অ্যাক্স দিয়ে পাইলটকে আক্রমণ করেছিলেন বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল।
ট্রাম্পের রপ্তানি নিষেধাজ্ঞা হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিল জি-৭
এক যৌথ বিবৃতিতে জি-৭ দেশগুলো বলেছে, তারা একে অপরের বিরুদ্ধে জ্বালানি ও জ্বালানি-জাতীয় পণ্যের রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ থেকে বিরত থাকবে। এই জোটের সদস্য দেশ হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান, জার্মানি, ইতালি ও ফ্রান্স। ইউরোপীয় ইউনিয়নও তাদের বৈঠকে প্রতিনিধিত্ব করে।
অসুখী সম্পর্ককে সুখী করা যায় কীভাবে?
কোনো সম্পর্ক ভেঙে যাওয়ার পথে থাকলে, সেটি বাঁচানোর জন্য কীভাবে চেষ্টা করা উচিত বলে মনে করেন কাপল থেরাপিস্টরা? কীভাবে একটা অসুখী সম্পর্ককে সুখী করা যায়?
ফ্লাইদুবাই ঘটনার পর কেন অনেকে আবার স্মরণ করছেন নীরজা ভানোতকে
ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের সাহসিকতা ৪০ বছর আগের এমনই আরেক বিমানকর্মীর স্মৃতি উসকিয়ে দিয়েছে - তিনি হলেন ভারতীয় এয়ারহোস্টেস নীরজা ভানোত। ১৯৮৬ সালে ছিনতাই হওয়া এক প্যান অ্যাম বিমানের সিনিয়র ফ্লাইট পার্সার ছিলেন তিনি।
ইরান যুদ্ধে ফ্রন্টলাইনের পেছনে ইউরোপের কোন ঘাঁটিগুলো ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র?
ইরান যুদ্ধে ইউরোপীয় বিমানঘাঁটিগুলোর ভূমিকা একরকম ছিল না। পর্তুগাল, জার্মানি ও গ্রিসের কিছু ঘাঁটি মূলত মার্কিন সহায়তা নেটওয়ার্কের অংশ ছিল। আবার স্পেন, ফ্রান্স ও ইতালির মতো কিছু দেশ যুদ্ধ-সংক্রান্ত কাজে তাদের ভূখণ্ড ও ঘাঁটি ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করেছিল, যা মতবিরোধেরও সৃষ্টি করে।
বাংলাদেশে কীভাবে ও কেন কোরিয়ান সংস্কৃতি এত জনপ্রিয় হয়ে উঠলো?
বিদেশি নানা কন্টেন্টের মধ্যে 'কোরিয়ান ড্রামা', সংক্ষেপে যাকে 'কে-ড্রামা'ও বলা হয়, এর প্রতি বিশেষ করে কিশোর-তরুণদের বিশেষ ঝোঁক দেখা যায়। ঠিক কী কারণে ও কীভাবে কোরিয়ান সংস্কৃতি বাংলাদেশে এতটা জনপ্রিয় হয়ে উঠলো?
মুসলিম যে নারীর হাত ধরে 'বিশ্বের প্রাচীনতম' বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল
৮৫৯ সালে প্রতিষ্ঠিত আল কারাউইয়্যিন বিশ্ববিদ্যালয়কে বর্তমান বিশ্বের 'প্রাচীনতম বিশ্ববিদ্যালয়' হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো ও গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস। এটি চালু হওয়ার দু'শ বছরেরও বেশি সময় পর ১০৮৮ সালে ইতালিতে 'বোলোনিয়া বিশ্ববিদ্যালয়' কার্যক্রম শুরু করে, যা ইউরোপের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত। এর বছর আটেকের মাথায় ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। আর ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের জন্ম হয়েছিল তারও শত বছর পরে, ত্রয়োদশ শতকের শুরুর দিকে।
নির্বাচিত খবর
সেরা ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার খেতাবের জন্য জমা পড়া সেরা কয়েকটি ছবি
২০২৬ সালের ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার প্রতিযোগিতায় সব বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে অক্টোবরে। এরপর সেগুলো নিয়ে একটি প্রদর্শনীও হবে। তবে প্রতিযোগিতায় অত্যন্ত প্রশংসা পাওয়া কিছু ছবি দেখতে ও পেছনের গল্প জানতে এই প্রতিবেদনে চোখ বুলাতে পারেন।
ইনানীতে বিপন্ন মেঘলা চিতাসহ আরও যেসব প্রাণীর দেখা মিললো
কক্সবাজারের ইনানী জাতীয় উদ্যানে এক গবেষণায় ২৩ প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর সন্ধান পাওয়া গেছে। যেখানে ক্যামেরা ট্র্যাপে দেখা গেছে অত্যন্ত বিপন্ন বন্য প্রাণী মেঘলা চিতা বা ক্লাউডেড লেপার্ডসহ আরও কিছু প্রাণী। বাংলাদেশে বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে কী বলছেন তারা?
সাড়ে তিনশো বছরেও লালবাগ কেল্লার নির্মাণকাজ শেষ না হওয়ার পেছনে আছে যে গল্প
বাংলাদেশের রাজধানী ঢাকার ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলোর অন্যতম একটি হলো লালবাগ কেল্লা। এক সময় ঐতিহাসিক এই স্থাপনাটির নাম ছিল 'ফোর্ট আওরঙ্গবাদ', যার নির্মাণকাজ শুরু হয়েছিল এখন থেকে প্রায় সাড়ে তিনশো বছর আগে এবং যে কাজ আর কখনোই শেষ হয়নি।
বিলুপ্তির কিনারা থেকে ফিরে আসা পান্ডা কেন শুধু চীনেই পাওয়া যায়?
শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বের অনেক দেশই বন্ধুত্বের নিদর্শন হিসেবে অন্য দেশকে বিরল বন্যপ্রাণী উপহার দিলেও বর্তমানে এটি আর খুব বেশি হয় না, কারণ এখন বেশিরভাগ বিরল প্রাণী চিড়িয়াখানাতেই প্রজননের মাধ্যমে জন্মায় এবং চিড়িয়াখানাগুলোর মধ্যেই আদান–প্রদান হয়। কিন্তু পান্ডার ক্ষেত্রে বিষয়টি একদমই আলাদা। কারণ চীন ছাড়া আর কেউ কোনো জায়ান্ট পান্ডার মালিক হতে পারে না।
২০২৬ সালে মহাসাগরের সেরা ১০টি ছবি
প্রতি বছর 'ওশান ফটোগ্রাফার অফ দ্য ইয়ার' প্রতিযোগিতাটি ফটোগ্রাফারদের বিশ্বের সাগরের সবচেয়ে শ্বাসরুদ্ধকর ছবি জমা দেওয়ার জন্য আমন্ত্রণ জানায়। বিশ্বের মহাসাগরগুলোর সৌন্দর্য এবং সেই সাথে এদের সামনে আসা চ্যালেঞ্জগুলো তুলে ধরেছে এমন দশটি অসাধারণ ছবি।













































