রানি এলিজাবেথ: ব্রিটিশ রানির মৃত্যুতে যুক্তরাজ্যে শোক পালন

Published

ব্রিটেনের সবচেয়ে দীর্ঘ মেয়াদী রাজশাসক রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে মানুষ।

People outside Buckingham Palace

বাকিংহাম প্রাসাদে ফুল দিতে ও রানির বাসভবনের ছবি তুলতে জড়ো হয় হাজার হাজার মানুষ। সে সময় ব্রিটেনের জাতীয় পতাকা অর্ধনমিত ছিল।

A member of the public reacts to the news of the death of Queen Elizabeth outside Buckingham Palace
ছবির ক্যাপশান, বাকিংহাম প্রাসাদের বাইরে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর সংবাদে প্রতিক্রিয়া
People outside Buckingham Palace
People outside Buckingham Palace
বাকিংহাম প্যালেসের উদ্দেশ্যে লন্ডনের কালো ট্যাক্সির সারি
ছবির ক্যাপশান, বাকিংহাম প্যালেসের উদ্দেশ্যে লন্ডনের কালো ট্যাক্সির সারি।

প্রাসাদের দরজাগুলোয় রানির মৃত্যুর খবর জানিয়ে বিজ্ঞপ্তি দেয়া হয়।

A member of royal household staff posts a notice on the gates of the Buckingham Palace in London announcing the death of Queen Elizabeth I

বালমোরাল ক্যাসেলে বৃহস্পতিবার দুপুরে শান্তিপূর্ণভাবে মৃত্যু হয় রানির। আবহাওয়া খারাপ থাকলেও কিছুক্ষণের মধ্যেই প্রাসাদের প্রবেশপথে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে শুরু করে মানুষ।

A woman places flowers by an entrance to Balmoral Castle

রানির পছন্দের আবাসস্থল ছিল উইন্ডসর প্রাসাদ। এখানকার স্থানীয়রা রানিকে তাদের প্রতিবেশী হিসেবেই বিবেচনা করতেন।

Mourners gather laying flowers outside Windsor Castle
Members of the public leave flowers outside Windsor Castle

লন্ডন স্টেডিয়ামে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড আর এফসিবিএস-এর মধ্যকার ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Players observe a minutes silence

রানির আরেকটি বাসভবন, এডিনবরার হোলিরুডহাউজ প্রাসাদেও শোক ও শ্রদ্ধা প্রকাশ করতে জড়ো হয় মানুষ।

A member of the public lays flowers at the gates of the Palace of Holyroodhouse in Edinburgh
Flowers
A Warden of the Palace of Holyroodhouse holds flowers

লন্ডনের পিকাডিলি সার্কাসের বিশাল ইলেকট্রনিক বিলবোর্ডে রানির একটি ছবি প্রদর্শন করা হয়, যা পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে।

An image of the Her Late Majesty Queen Elizabeth II displayed at Piccadilly Circus
ছবির ক্যাপশান, পিকাডিলি সার্কাসে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের ছবি