মিশর: জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে খুলে দেয়া হলো ৩০০০ বছরের প্রাচীন রাজপথ

লাক্সরে প্রাচীন রাজপথের আড়ম্বরপূর্ণ উদ্বোধন।
ছবির ক্যাপশান, লাক্সরে প্রাচীন রাজপথের আড়ম্বরপূর্ণ উদ্বোধন।
Published

মিশরের লাক্সরে ৩,০০০ বছরের পুরনো এক রাজপথ আবার চালু করা হয়েছে।

'অ্যাভিনিউ অফ স্ফিংস' নামের এই রাস্তাটি সম্প্রতি এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে খুলে দেয়া হয়েছে।

ফারাও যুগের রথ এবং শত শত শিল্পী যে পথটি আবার ব্যবহার করতে শুরু করেন সেটি খুঁড়ে বের করতে সময় লেগেছে কয়েক দশক।

ভিডিওর ক্যাপশান, মিশরের প্রাচীন রাজপথ

মিশরের প্রাচীন যুগের দুটি গুরুত্বপূর্ণ মন্দিরের সংযোগ পথ ছিল এই রাজপথ।

ফারাওদের সময়ে প্রতি বছর এই সড়ক ধরে যে ধরনের শোভাযাত্রা বের হতো, উদ্বোধনীর দিনে সেরকম আয়োজন করা হয়েছিল।

এই অনুষ্ঠানে যে সঙ্গীত ব্যবহার করা হয় তার বাণী নেয়া হয়েছিল মন্দিরের দেয়ালের হায়ারোগ্লিফিকসে লেখা নানা গল্প থেকে।

আরও পড়তে পারেন:

উদ্বোধনী আয়োজনে নাচ-গান।
ছবির ক্যাপশান, উদ্বোধনী আয়োজনে নাচ-গান।

মিশরে এখন চলছে করোনা মহামারি এবং নানা ধরনের রাজনৈতিক গোলমাল।

কিন্তু সরকার আশা করছে এই নতুন দর্শনীয় স্থান তার মুখ থুবড়ে পড়া পর্যটন শিল্পকে চাঙ্গা করতে সাহায্য করবে।

বিবিসি বাংলায় অন্যান্য খবর: