শ্রীলংকা: গৃহকর্মীদের নিবন্ধন করার উদ্যোগ নিয়ে সরকার

গৃহকর্মীদের নির্যাতনের বিরুদ্ধে কলম্বোতে অধিকার কর্মীদের বিক্ষোভ। (ফাইল ফটো)
ছবির ক্যাপশান, গৃহকর্মীদের নির্যাতনের বিরুদ্ধে কলম্বোতে অধিকার কর্মীদের বিক্ষোভ। (ফাইল ফটো)
Published

শ্রীলংকার যারা গৃহকর্মীর কাজ করছে কিংবা যারা এই পেশায় নিয়োগ পেতে চায়, তাদের সবাইকে স্থানীয় কর্মকর্তাদের কাছে নিবন্ধন করাতে হবে।

একজন মন্ত্রী বলেছেন, নতুন এই পদ্ধতির ফলে তাদের যেন জোর করে কাজ করানো না যায় তা নিশ্চিত হবে।

এ মাসেই আরো আগের দিকে একজন বিরোধীদলীয় রাজনীতিবিদের বাড়িতে কর্মরত ১৬-বছর বয়স্ক একটি মেয়ের মৃত্যুর পর এই পদক্ষেপ নেয়া হলো।

ওই ঘটনাটির পর শ্রীলংকায় হাজার হাজার গৃহকর্মীর কাজের পরিবেশ নিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়।

সেই মেয়েটি আগুনে পোড়ার ক্ষতের কারণে মারা যায়। কিন্তু ময়নাতদন্তে দেখা যায় তার ওপর যৌন অত্যাচার চালানো হয়েছিল।

আরও পড়তে পারেন‍:

শ্রীলঙ্কার এক গৃহকর্মী কুয়েতে গৃহকর্তার বিরুদ্ধে অভিযোগ করেছে যে তিনি তার হাতে ১৪টি লোহার পেরেক বসিয়ে দিয়েছে। এখান সেই হাতের এক্স-রে।
ছবির ক্যাপশান, শ্রীলঙ্কার এক গৃহকর্মী কুয়েতে গৃহকর্তার বিরুদ্ধে অভিযোগ করেছে যে তিনি তার হাতে ১৪টি লোহার পেরেক বসিয়ে দিয়েছে। এখান সেই হাতের এক্স-রে।

রিশাদ বাথিউদিন নামে ওই রাজনীতিবিদের তিনজন আত্মীয়কে এব্যাপারে গ্রেফতার করা হয়েছে।

শ্রীলংকার আইন অনুযায়ী, বাবুর্চি ও অন্যান্য গৃহকর্মীদের জন্য ন্যূনতম বেতন ঠিক করা নেই।

এদের বেশিরভাগই তামিল জাতিগোষ্ঠীর, ব্রিটিশ জামানায় যাদের পূর্বপুরুষকে চা বাগানের শ্রমিক হিসেবে ভারত থেকে আনা হয়েছিল।

অনেকেই গৃহকর্তার বাড়িতে থেকেই কাজ করেন, এবং গড়পড়তা মাসে ১০০ ডলার সমপরিমাণ অর্থ বেতন পান।

অধিকার কর্মীরা অভিযোগ করছেন, এই গৃহকর্মীদের অনেককেই কোন বিরতি ছাড়া দীর্ঘ সময় কাজ করতে হয় এবং নানা রকম নির্যাতন ভোগ করতে হয়।

বিবিসি বাংলায় অন্যান্য খবর: