দিল্লির লাল কেল্লায় শিখ ধর্মের পতাকা ওড়ালো বিক্ষোভকারী কৃষকেরা, সংঘর্ষে নিহত ১

লাল কেল্লার প্রাঙ্গণে বিক্ষোভকারী কৃষক।
ছবির ক্যাপশান, লাল কেল্লার প্রাঙ্গণে বিক্ষোভকারী কৃষক।
Published
পড়ার সময়: ২ মিনিট

ভারতে কৃষি সংস্কার প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভরত কৃষকরা পুলিশের লাঠি আর কাঁদানে গ্যাসের মধ্য দিয়ে ঢুকে পড়েছে দিল্লি প্রাণকেন্দ্রে এবং ঐতিহাসিক লাল কেল্লায় উড়িয়ে দিয়েছে শিখ ধর্মের প্রতীক খালসা পতাকা।

এনিয়ে শহরের বিভিন্ন জায়গায় পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে এবং এতে এক ব্যক্তি নিহত হয়েছে বলে জানা যাচ্ছে।

ভারতের প্রজাতন্ত্র দিবসে হাজার হাজার কৃষক পায়ে হেঁটে এবং ট্রাক্টর চালিয়ে শহরে প্রবেশ করে।

কয়েকটি জায়গায় কৃষকরা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে ফেলে এবং তাদের জন্য নির্ধারিত রুটে না গিয়ে অন্য দিকে এগিয়ে যায়।

ভিডিও: লাল কেল্লায় ওড়ে শিখ নিশান

Skip X post
X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

সতর্কবাণী: তৃতীয়পক্ষের কন্টেন্টে বিজ্ঞাপন থাকতে পারে

End of X post

বিবিসি বাংলায় আরও পড়ুন:

নরেন্দ্র মোদি সরকারের 'নতুন বাজার বান্ধব' সংস্কারের বিরুদ্ধে ভারতের ইতিহাসে অন্যতম দীর্ঘ এই কৃষক আন্দোলন চলছে প্রায় দুই মাস ধরে।

সরকার প্রস্তাবিত আইনটি আপাতত স্থগিত রাখার কথা জানিয়েছে কিন্তু কৃষকরা বলছে তারা আইনটির বাতিল চায়।

কয়েক দফা আলোচনার পর পুলিশ মঙ্গলবারের সমাবেশের অনুমতি দিয়েছিলো এই শর্তে যে তারা কোনোভাবেই প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের বিঘ্ন ঘটাবে না।

Skip YouTube post
Google YouTube কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

এই নিবন্ধে Google YouTubeএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত Google YouTube কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

সতর্কবাণী: তৃতীয়পক্ষের কন্টেন্টে বিজ্ঞাপন থাকতে পারে

End of YouTube post

দিল্লির ছয়টি প্রবেশপথ থেকে কর্মসূচি শুরুর কথা ছিলো কৃষকদের।

পুলিশ এর সবগুলোই অবরোধ করে রেখে কর্মসূচি পালনের জন্য একটি সুনির্দিষ্ট রুট ঠিক করে দেয়।

কিন্তু সিংঘু, টিকরি ও গাজিপুর -এই তিনটি জায়গায় কৃষকরা ব্যারিকেড ভেঙ্গে, পায়ে হেঁটে ও ট্রাক্টরে করে মিছিল শুরু করে।

এক পর্যায়ে একদল কৃষক মুঘল শাসকদের তৈরি লাল কেল্লা কমপ্লেক্সে পৌঁছে যায় এবং স্তম্ভ বেয়ে উঠে খালসা পতাকা উড়িয়ে দেয়।

তবে ভারতের জাতীয় পতাকাটিতে তারা হাত দেয়নি বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে।

সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক জরুরি বৈঠকে বসেছেন বলে স্থানীয় সংবাদমদ্যমগুলো খবর দিচ্ছে।

লাল কেল্লার গুম্বুজে খালসা পতাকা ওড়ানো হচ্ছে।
ছবির ক্যাপশান, লাল কেল্লার গুম্বুজে খালসা পতাকা ওড়ানো হচ্ছে।

যে আইন নিয়ে কৃষকরা এতো বিক্ষোভ দেখাচ্ছেন তাতে কৃষিকে উন্মুক্ত বাজার ব্যবস্থার আওতায় নেয়া হয়েছে আর এটিই কৃষকদের ক্ষুব্ধ করেছে।

যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার বিজেপি নেতৃত্বাধীন সরকার সংস্কারের পক্ষে।

"মি. মোদীকে অবশ্যই এই কালো আইন ফিরিয়ে নিতে হবে," গাজিপুর সীমান্তে একজন কৃষক বলছিলেন বিবিসিকে।

কয়েকদিন ধরে কৃষকরা ট্রাক্টর চালিয়ে এসে দিল্লি সীমান্তে সমবেত হচ্ছিলো
ছবির ক্যাপশান, কয়েকদিন ধরে কৃষকরা ট্রাক্টর চালিয়ে এসে দিল্লি সীমান্তে সমবেত হচ্ছিলো

সরকার প্রস্তাবিত আইনটি আপাতত স্থগিত রাখার কথা জানিয়েছে কিন্তু কৃষকরা বলছে তারা আইনটির বাতিল চায়।

এর আগে দিল্লির সীমান্তে প্রায় দু মাস অবস্থান ধর্মঘট করেছিলো কৃষকরা।

অনেক ট্রাক্টরে ভারতের জাতীয় পতাকা রাখা হয়েছে
ছবির ক্যাপশান, অনেক ট্রাক্টরে ভারতের জাতীয় পতাকা রাখা হয়েছে

ধারণা করা হচ্ছে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান চলায় পুলিশের সাথে কৃষকদের আরও সংঘর্ষ হতে পারে।

বার্ষিক প্যারেডে সশস্ত্র বাহিনী তাদের সর্বশেষ যুদ্ধ উপকরণ প্রদর্শনের পাশাপাশি বিভিন্ন রাজ্য তাদের নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরছে।

তবে করোনা মহামারির কারণে এবারের আয়োজনকে সংক্ষিপ্ত করা হয়েছে।

দিল্লির প্রাণকেন্দ্রে প্রবেশ করছে কৃষকরা।
ছবির ক্যাপশান, দিল্লির প্রাণকেন্দ্রে প্রবেশ করছে কৃষকরা।