সৌমিত্র চট্টোপাধ্যায়: বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তী মারা গেছেন

কলকাতার প্রেস ক্লাবে ভারতীয় সিনেমার ভবিষ্যত নিয়ে আলাপচারিতায় সৌমিত্র চট্টোপাধ্যায় - ২০১৭
ছবির ক্যাপশান, সৌমিত্র অনুরাগীদের কাছে বুদ্ধিজীবী মননের ছবির ক্ষেত্রে শেষ কথা সৌমিত্র চট্টোপাধ্যায়
Published

বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় কলকাতার এক বেসরকারি হাসপাতালে মারা গেছেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫।

ছয়ই অক্টোবর কোভিড পরীক্ষায় পজিটিভ শনাক্ত হওয়ার পর কলকাতার বেল ভিউ হাসপাতালে ভর্তি হয়েছিলেন মি. চট্টোপাধ্যায়। মাঝখানে তার শারীরিক অবস্থার কিছু উন্নতি হলেও, তার ক্যান্সার এবং অন্যান্য শারীরিক জটিলতা ক্রমশ বাড়তে থাকে।

ষাট বছরের ওপর দু'শয়ের বেশি ছবিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। পাশাপাশি তিনি পেশাদার মঞ্চে অভিনয় করেছেন। কবি, আবৃত্তিকার ও নাট্য নির্দেশক হিসাবেও সুপরিচিত ছিলেন।

মি. চট্টোপাধ্যায়ের জন্ম পশ্চিমবঙ্গে নদীয়া জেলার কৃষ্ণনগরে ১৯শে জানুয়ারি ১৯৩৫ সালে।

তাঁর অভিনয় জীবন নিয়ে বিস্তারিত আসছে......