লাইভ, পূজায় একদিনের সাপ্তাহিক ছুটি বাতিল করে প্রজ্ঞাপন, তবে থাকছে তিনদিনের টানা ছুটি
বাংলাদেশে আসন্ন দুর্গাপুজায় টানা তিনদিন সরকারি ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। তবে তাদের জন্য এই সপ্তাহের একদিনের ছুটি কমছে। বিস্তারিত বিবিসি বাংলা লাইভ পাতায়...
প্রতিবছর সাতই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পাঁচই অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সরকার প্রতি বছর সাতই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে।
অতীতে বিএনপি সরকারের সময় এই সাধারণ ছুটি থাকলেও ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সেই ছুটি বাতিল করেছিল।
পূজায় একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
ছবির উৎস, mopa.gov.bd
ছবির ক্যাপশান, পূজায় একদিন ছুটি বাতিল করে জারি হওয়া প্রজ্ঞাপন
আসন্ন দূর্গা পূজা উপলক্ষে টানা তিন দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে আগামী ১৭ই অক্টোবর শনিবার বাংলাদেশের সকল সরকারি অফিস খোলা থাকবে।
আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি-৬ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ওইদিন সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসসমূহ খোলা থাকবে।
তবে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটি পাবেন না।
সেইসাথে, হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরাও এই ছুটির আওতাবহির্ভূত থাকবে
চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা এবং ঔষধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতায় পড়তেন না।
এছাড়া, জরুরি কাজের সাথে সম্পৃক্ত অফিসগুলোও এর আওতাবহির্ভূত থাকবে।
ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক এ নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।
এতে আরও বলা হয়, আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রীম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন।
বেসরকারি খাতের ছুটির বিষয়ে বলা হয়েছে, বেসরকারি খাতের শিল্প প্রতিষ্ঠান বা কল-কারখানা ও প্রতিষ্ঠানের জন্য সাধারণ ছুটি ঘোষণার ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।
মঙ্গলবার সারাদিন যা যা হয়েছে
নয় ঘণ্টা অবস্থান বিক্ষোভে বসে থাকা রাহুল গান্ধীকে হেফাজতে নিয়ে নিয়েছে দিল্লি পুলিশ। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ভারতের রাজধানী দিল্লির আকাশবাণী ভবনে অবস্থান কর্মসূচিতে বসেছিলেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী।
সুন্দরবনের কোল ঘেঁষে তৈরি তিন জেলার ২৪টি রিসোর্টের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এদের বিরুদ্ধে অনুমোদন ছাড়া কার্যক্রম পরিচালনার অভিযোগ আনা হয়েছে।
‘মব’ করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. জাওয়াদুল হককে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর অভিযোগ উঠেছে।
হরমুজ প্রণালি অতিক্রম করার সময় মঙ্গলবার এক হামলায় পানামার পতাকাবাহী একটি তেলের ট্যাংকার ১২ জন ক্রু আহত হয়েছেন। এখন তারা ওমানে চিকিৎসাধীন রয়েছেন।
সাংবিধানিকভাবে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
নির্বাচন কমিশনের সামনের রাস্তা থেকে প্রধান নির্বাচন কমিশনারকে বার্তা দিয়ে রাহুল গান্ধী বলেন, 'জ্ঞানেশ, ইটস ডান ব্রো' অর্থাৎ, জ্ঞানেশ, তোমার খেলা শেষ।
হাইস্কুলে অপর্যাপ্ত বিনিয়োগের অভিযোগ তুলে ফ্রান্সে শিক্ষার্থী, অভিভাবক ও ট্রেড ইউনিয়নগুলো বিক্ষোভ করছে।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জন মারা গেছে। এ বছরের পহেলা জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ২৮১ জন ডেঙ্গুতে মারা গেছে। হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় ছয় শিশুর মৃত্যু হয়েছে।
বেলজিয়ান - আমেরিকান পার্টিকেল বা কণা পদার্থবিজ্ঞানী ফ্রান্সিস হেলজেন এই বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছেন।
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ (মঙ্গলবার) এক অনির্ধারিত সফরে দিল্লিতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন বলে বিবিসি জানতে পেরেছে।
যুক্তরাষ্ট্রের জন্য ভিসার আবেদন করলে তাতে সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য না দিলে ওই আবেদন প্রত্যাখ্যান হতে পারে বলে জানিয়েছে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাস।
বাংলাদেশে প্রথমবারের মতো লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রারদের বদলি করার একটি প্রক্রিয়া চালু করেছে সরকার।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে শরিফুল ইসলাম শফিক নামে এক আসামি পালিয়ে গেছেন।
বিবিসি বাংলার লাইভ
বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।