করোনা ভাইরাস: বাংলাদেশে নতুন শনাক্ত ১৫৮৬ জন, মৃত্যু ১৪ জনের

করোনাভাইরাস ভয়
Published

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

এই সময়ে নতুন করে আরও ১৫৮৬ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।

এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট ৫,৭৬১ জনের মৃত্যু হলো।

আর এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ৩ লাখ ৯৬ হাজার ৪১৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার হিসাবে বাংলাদেশে এখন প্রতি ১০০ জনে আক্রান্ত হচ্ছেন ১১.২৩ জন।

স্বাস্থ্য বিভাগের তথ্য
ছবির ক্যাপশান, স্বাস্থ্য বিভাগের তথ্য

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ১৫৩৩ জন। বাংলাদেশে এ পর্যন্ত কোভিড-১৯ থেকে মোট সুস্থ মানুষের সংখ্যা ৩ লাখ ১২ হাজার ৬৫ জন।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এখন পর্যন্ত দেশটিতে মোট নমুনা পরীক্ষা হয়েছে ২২ লাখ ৩৫ হাজার ৪৮৮ জনের।

মৃতদের মধ্যে ১৩ জন পুরুষ,একজন নারী।

Banner image reading 'more about coronavirus'
Banner