ছবিতে চীনের বরফ ভাস্কর্য আর ঠাণ্ডা পানিতে সাঁতার

Published

চীনের হারবিন শহরে চলছে আন্তর্জাতিক বরফ এবং তুষার উৎসব। পাঁচ তারিখ উদ্বোধন হওয়া এই উৎসবে রয়েছে বরফ দিয়ে তৈরি বিশাল আকারের প্রাসাদ, গণবিয়ের আয়োজন আর রক্ত জমে যাওয়ার মতো ঠাণ্ডা পানিতে সাঁতার প্রতিযোগিতা ছাড়াও আরো অনেক আকর্ষণ।

হারবিন আন্তর্জাতিক বরফ এবং তুষার উৎসব।

চীনের হাইলংজিয়াং প্রদেশের এই বাৎসরিক আয়োজন বিশ্বের সবচেয়ে বড় বরফ ও তুষার উৎসবগুলোর একটি।

হারবিন আন্তর্জাতিক বরফ এবং তুষার উৎসব।

রাতে রঙিন আলোকসজ্জায় অপরূপ হয়ে উঠেছে বরফের প্রাসাদ।

হারবিন আন্তর্জাতিক বরফ এবং তুষার উৎসব।

দুই লাখ কুড়ি হাজার কিউবিক মিটার বরফ ও তুষার দরকার হয়েছে এই উৎসবে।

হারবিন আন্তর্জাতিক বরফ এবং তুষার উৎসব।

বরফের খণ্ড জোড়া দিয়ে ও খোদাই করে বানানো হয়েছে বিশাল আকারের প্রাসাদ।

হারবিন আন্তর্জাতিক বরফ এবং তুষার উৎসব।

বিশাল আকারের বরফের প্রাসাদে নীল আলোর আবহ দেখে চমৎকৃত দর্শক।

হারবিন আন্তর্জাতিক বরফ এবং তুষার উৎসব।
হারবিন আন্তর্জাতিক বরফ এবং তুষার উৎসব।

এমনকি বাষ্পচালিত ট্রেনও ছিল। অবশ্যই বরফে খোদাই করা।

হারবিন আন্তর্জাতিক বরফ এবং তুষার উৎসব।

হারবিন শহরের এই উৎসব শুরু হয়েছিল ১৯৬৩ সালে। চীনের সাংস্কৃতিক বিপ্লবের সময় কয়েক বছর বিরতির পর আবার ১৯৮৫ সালে তা শুরু হয়।

হারবিন আন্তর্জাতিক বরফ এবং তুষার উৎসব।

ভাস্কর্য ছাড়াও ছিল আইস হকি, ফুটবল, স্কেটিং এবং স্কি প্রতিযোগিতা।

হারবিন আন্তর্জাতিক বরফ এবং তুষার উৎসবে ফুটবল খেলা।

সংহুয়া নদীতে রক্ত জমে যাওয়ার মতো ঠাণ্ডা পানিতে সাতার প্রতিযোগিতায় অংশ নেয়া সাহসী প্রতিযোগী।

হারবিন আন্তর্জাতিক বরফ এবং তুষার উৎসবে ঠাণ্ডা পানিতে সাতার প্রতিযোগিতা।
হারবিন আন্তর্জাতিক বরফ এবং তুষার উৎসবে ঠাণ্ডা পানিতে সাতার প্রতিযোগিতা।
হারবিন আন্তর্জাতিক বরফ এবং তুষার উৎসবে ঠাণ্ডা পানিতে সাতার প্রতিযোগিতা।

উৎসবের অন্যতম আকর্ষণ গণবিয়ে। যে আয়োজনে অংশ নিয়েছিলেন ৪০ যুগল।

হারবিন আন্তর্জাতিক বরফ এবং তুষার উৎসবে গণ বিয়ের আয়োজন।
হারবিন আন্তর্জাতিক বরফ এবং তুষার উৎসবে গণ বিয়ের আয়োজন।

গণ বিয়ের আয়োজনে বিয়ে সম্পন্ন হওয়ার পর দম্পতিরা।

হারবিন আন্তর্জাতিক বরফ এবং তুষার উৎসব।

হারবিন বরফ ও তুষার উৎসব চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

হারবিন আন্তর্জাতিক বরফ এবং তুষার উৎসব।