নেপালে বিধ্বস্ত হওয়া বিমানের ক্যাপ্টেন আবিদের স্ত্রী আফসানা গুরুতর অসুস্থ

বাংলাদেশ, নেপাল, বিমান
ছবির ক্যাপশান, আবিদ সুলতান ও আফসানা খানম
Published

ইউএস-বাংলা এয়ারলাইন্সের যে বিমানটি নেপালে বিধ্বস্ত হয়ে নিহত প্রধান পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানম গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালের আইসিউতে পর্যবেক্ষনে রাখা হয়েছে তাকে।

হাসপাতালের তথ্য ডেষ্কের কর্মকর্তা শিউলী আক্তার নীলা বিবিসিকে জানান আফসানা খানমের ব্রেইন স্ট্রোক হয়েছে।

"উনাকে এখন পর্যবেক্ষনে রেখেছেন চিকিৎসক। একটি নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পরই তার অবস্থা সম্পর্কে জানাবেন চিকিৎসকরা"।

আজ সকালেই হাসপাতালে নেয়া হয়েছিলো তাকে।

পরে তাৎক্ষনিকভাবে মেডিকেল বোর্ড গঠন করা হয় তার চিকিৎসার জন্য।

বাংলাদেশ, নেপাল, বিমান
ছবির ক্যাপশান, সপরিবারে আবিদ সুলতান
বাংলাদেশ, নেপাল, বিমান
ছবির ক্যাপশান, আবিদ সুলতানের পরিবার

আফসানা খানমের স্বামী আবিদ সুলতান নেপালে অবতরণের সময় বিমান বিধ্বস্ত হওয়ার পরদিন কাঠমান্ডুর একটি হাসপাতালে মারা যান।

ক্যাপ্টেন আবিদ একসময় বিমান বাহিনীর পাইলট ছিলেন।

দুর্ঘটনার পর ইউএস বাংলা এয়ারলাইন্স বলেছিলেন ক্যাপ্টেন আবিদ অত্যন্ত অভিজ্ঞ পাইলট ছিলেন এবং কাঠমান্ডু এয়ারপোর্ট টাওয়ার কন্ট্রোলের ভুল বার্তার কারণেই বিমানটি বিধ্বস্ত হয়েছে।

তবে কাঠমান্ডু এয়ারপোর্ট কর্তৃপক্ষ বিমান বিধ্বস্তের জন্য ভুল অবতরণকে দায়ী করেছিলো।