সেরা আন্ডারওয়াটার ফটোগ্রাফার পুরষ্কার, ২০১৮

Published

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাহাজডুবিতে সাগরে তলিয়ে যাওয়া ব্রিটিশ সামরিক গাড়ির ছবি তুলে জার্মানির টোবাইয়াস ফ্রিয়েডরিশ ২০১৮ সালের সেরা আন্ডারওয়াটার ফটোগ্রাফারের পুরষ্কার জিতেছেন।

মিশরের রাস মোহামেদ উপকূলের অদূরে তোলা এই ছবি সারা বিশ্ব থেকে পাঠানো ৫০০০ ছবির সাথে প্রতিযোগিতা করেছে।

ডুবে যাওয়া যুদ্ধ জাহাজ এসএস থিসেলেগর্মের গর্ভে শুয়ে আছে নর্টন ১৬এইচ মডেলের মোটরবাইক
ছবির ক্যাপশান, ডুবে যাওয়া যুদ্ধ জাহাজ এসএস থিসেলেগর্মের গর্ভে শুয়ে আছে নর্টন ১৬এইচ মডেলের মোটরবাইক

এই ছবিটির শিরোনাম দেয়া হয়েছে 'সাইকেল ওয়ার'। এতে দেখা যাচ্ছে ডুবে যাওয়া যুদ্ধ জাহাজ এসএস থিসেলেগর্মের গর্ভে শুয়ে আছে নর্টন ১৬এইচ মডেলের মোটরবাইক।

"এই ছবিটা তোলার জন্য আমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করে ছিলাম," বলছেন টোবাইয়াস ফ্রিয়েডরিশ, "কিন্তু পুরো ছবিটা একটা মাত্র ফ্রেমে তুলে আনা অসম্ভব মনে হচ্ছিল।"

সেরা ব্রিটিশআন্ডারওয়াটার ফটোগ্রাফারের পুরষ্কার পান গ্র্যান্ট টমাস। তার ছবির শিরোনাম 'লাভ বার্ডস'।

স্কটল্যান্ডের লখ লোমন্ড হ্রদে তিনি এই ছবিটি তুলেছেন।

স্কটল্যান্ডের লখ লোমন্ড হ্রদে খাবারের সন্ধান করছে দুটি রাজহাঁস
ছবির ক্যাপশান, স্কটল্যান্ডের লখ লোমন্ড হ্রদে খাবারের সন্ধান করছে দুটি রাজহাঁস

এই প্রতিযোগিতায় মোট ১১টি বিভাগ ছিল।এর মধ্যে ছিল ম্যাক্রো, ওয়াইড অ্যাঙ্গেল, বিহেভিয়ার ইত্যাদি ক্যাটেগরি।

আবদেল রহমান জামালুদ্দিনের এই ছবিতে দেখা যাচ্ছে সি-স্লাগ। কিন্তু ছবির পেছনে দিকে একটি মোরে ঈলের উপস্থিতি লক্ষ্য করা যায়।
ছবির ক্যাপশান, আবদেল রহমান জামালুদ্দিনের এই ছবিতে দেখা যাচ্ছে সি-স্লাগ। কিন্তু ছবির পেছনে দিকে একটি মোরে ঈলের উপস্থিতি লক্ষ্য করা যায়।
লেস্টারের ফটোগ্রাফার টোনি স্টিভেনসন পাইক মাছের ঝাঁকের এই ছবিটি তুলেছেন স্টোনি কোভ এলাকায়।
ছবির ক্যাপশান, লেস্টারের ফটোগ্রাফার টোনি স্টিভেনসন পাইক মাছের ঝাঁকের এই ছবিটি তুলেছেন স্টোনি কোভ এলাকায়।
হ্যাম্পব্যাক তিমি খাড়া হয়ে সমুদ্রের ভেতর থেকে মাথা বের করে আছে, যাকে বলা হয় স্কাইহপিং। ছবিটি তুলেছেন গ্রেগ লেকুয়া।
ছবির ক্যাপশান, হ্যাম্পব্যাক তিমি খাড়া হয়ে সমুদ্রের ভেতর থেকে মাথা বের করে আছে, যাকে বলা হয় স্কাইহপিং। ছবিটি তুলেছেন গ্রেগ লেকুয়া।
সি-হর্সের এই ছবিটি তুলেছেন শেন গ্রস। সি-হর্স তিনটিকে ঘিরে রেখেছে সামুদ্রিক প্ল্যাংকটন।
ছবির ক্যাপশান, সি-হর্সের এই ছবিটি তুলেছেন শেন গ্রস। সি-হর্স তিনটিকে ঘিরে রেখেছে সামুদ্রিক প্ল্যাংকটন।
ফটোগ্রাফার সংডা চাই কংগার ঈলের ছবি তুলেছেন বহুবার। কিন্তু এই ছবিটি তার বিশেষ পছন্দের।
ছবির ক্যাপশান, ফটোগ্রাফার সংডা চাই কংগার ঈলের ছবি তুলেছেন বহুবার। কিন্তু এই ছবিটি তার বিশেষ পছন্দের।
টোকিওর ইজু উপদ্বীপে এই পানকৌড়ির ছবিটি তুলতে ফিলিপো বর্গির সময় লেগেছিল দুই দিন।
ছবির ক্যাপশান, টোকিওর ইজু উপদ্বীপে এই পানকৌড়ির ছবিটি তুলতে ফিলিপো বর্গির সময় লেগেছিল দুই দিন।
টানিয়া হপারম্যানসের তোলা স্যান্ড শার্কের ছবি।
ছবির ক্যাপশান, টানিয়া হপারম্যানসের তোলা স্যান্ড শার্কের ছবি।
কিউবায় এই সামুদ্রিক কুমীরের ছবি তুলেছেন বরুট ফুরলান।
ছবির ক্যাপশান, কিউবায় এই সামুদ্রিক কুমীরের ছবি তুলেছেন বরুট ফুরলান।

সব ছবির সত্ত্ব সংরক্ষিত।

আরো পড়ুন: