সংস্কারের আগে রাজনৈতিক দলগুলোর সাথে আবারও বসবে সরকার

অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করা ৬টি সংস্কার কমিশন কাজ শুরুর আগে আরেক দফা রাজনৈতিক দলগুলোর সাথে বসবে অন্তর্বর্তীকালীন সরকার। প্রশাসনের ১৭ জন উপসচিবকে শাস্তির সুপারিশ করেছে ডিসি নিয়োগ নিয়ে হট্টগোলের ঘটনায় সরকার গঠিত তদন্ত কমিটি। এক নজরে দিনের উল্লেখযোগ্য সব ঘটনাপ্রবাহ...

সার সংক্ষেপ

  • ডিসি নিয়োগ নিয়ে হট্টগোলের ঘটনায় ১৭ উপসচিবকে শাস্তির সুপারিশ
  • সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লাবু তালুকদার গ্রেফতার
  • দেশে ফিরেই বিমানবন্দরে সুলতান মনসুর আটক
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও ১ হাজার ১৫২ জন
  • দ্রুত সংস্কার ও নির্বাচন অনুষ্ঠানের প্রত্যয় ড. ইউনূসের

সরাসরি কভারেজ

  1. নেপালে বন্যায় ১৪৮ জনের মৃত্যু, 'ছাদ থেকে ছাদে লাফিয়ে' চলছেন মানুষ

    নেপালে বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১৪৮ জনের মৃত্যু এবং ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে বলে দেশটির পুলিশ জানিয়েছে। আকস্মিক বন্যা এবং ভূমিধসের কারণে মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে।

    পুলিশ জানিয়েছে, কাঠমান্ডুর কাছে পৃথ্বী হাইওয়েতে ভূমিধসের নিচে চাপা পড়ে থাকা যানবাহন থেকে অন্তত ৩৫টি লাশ উদ্ধার করা হয়।

    তারা বলছে, রাজধানী কাঠমান্ডুর আশেপাশের উপত্যকা প্লাবিত হওয়ায় দুই দিনের তীব্র বৃষ্টিতে রোববার ৫০ জনেরও বেশি মানুষ নিখোঁজ হন।

    দুর্গত এলাকা থেকে এ পর্যন্ত প্রায় তিন হাজার ৬০০ জনকে উদ্ধার করা হয়েছে।

    বাসিন্দারা বলছেন প্রতিনিয়ত পানি বাড়তে থাকায় তারা প্রাণ বাঁচাতে "এক ছাদ থেকে অন্য ছাদে লাফ দিয়েছেন"।

    এবারের বন্যায় নেপালে প্লাবিত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি। দুর্গতদের উদ্ধারে হেলিকপ্টার এবং ইনফ্ল্যাটেবল নৌকাগুলো মোতায়েন করা হয়েছে।

    কাঠমান্ডুর সাথে দেশের অন্যান্য অঞ্চলের সংযোগকারী বেশিরভাগ মহাসড়ক ভূমিধসের কারণে বন্ধ হয়ে গিয়েছে।

    আশেপাশের বাসিন্দা তাদের কাদামাখা বাড়িতে ফিরতে পারলেও, বেশিরভাগ এখনও শহর এবং গ্রামের মধ্যে প্রধান রাস্তাগুলি বন্ধ হয়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

    নেপালে বন্যা ও ভূমিধস
    ছবির ক্যাপশান, নেপালে বন্যা ও ভূমিধস
  2. নেপালে বন্যায় ১৪৮ জনের মৃত্যু, 'ছাদ থেকে ছাদে লাফিয়ে' চলছে মানুষ

    নেপালে বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১৪৮ জনের মৃত্যু এবং ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে বলে দেশটির পুলিশ জানিয়েছে। আকস্মিক বন্যা এবং ভূমিধসের কারণে মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে।

    পুলিশ জানিয়েছে, কাঠমান্ডুর কাছে পৃথ্বী হাইওয়েতে ভূমিধসের নিচে চাপা পড়ে থাকা যানবাহন থেকে অন্তত ৩৫টি লাশ উদ্ধার করা হয়।

    তারা বলছে, রাজধানী কাঠমান্ডুর আশেপাশের উপত্যকা প্লাবিত হওয়ায় দুই দিনের তীব্র বৃষ্টিতে রোববার ৫০ জনেরও বেশি মানুষ নিখোঁজ হন।

    দুর্গত এলাকা থেকে এ পর্যন্ত প্রায় তিন হাজার ৬০০ জনকে উদ্ধার করা হয়েছে।

    বাসিন্দারা বলছেন প্রতিনিয়ত পানি বাড়তে থাকায় তারা প্রাণ বাঁচাতে "এক ছাদ থেকে অন্য ছাদে লাফ দিয়েছেন"।

    এবারের বন্যায় নেপালে প্লাবিত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি। দুর্গতদের উদ্ধারে হেলিকপ্টার এবং ইনফ্ল্যাটেবল নৌকাগুলো মোতায়েন করা হয়েছে।

    কাঠমান্ডুর সাথে দেশের অন্যান্য অঞ্চলের সংযোগকারী বেশিরভাগ মহাসড়ক ভূমিধসের কারণে বন্ধ হয়ে গিয়েছে।

    আশেপাশের বাসিন্দা তাদের কাদামাখা বাড়িতে ফিরতে পারলেও, বেশিরভাগ এখনও শহর এবং গ্রামের মধ্যে প্রধান রাস্তাগুলি বন্ধ হয়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

  3. দ্রুত সংস্কার ও নির্বাচন অনুষ্ঠানের প্রত্যয় ড. ইউনূসের

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস
    ছবির ক্যাপশান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দ্রুত সংস্কার ও নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

    প্রফেসর ইউনূস নিউইয়র্কে টোকিও ভিত্তিক নিউজ আউটলেট এনএইচকে ওয়ার্ল্ডের সাথে এক সাক্ষাৎকারে এই প্রত্যয় ব্যক্ত করেন বলে খবর প্রকাশ করেছে বাংলাদেশ সংবাদ সংস্থা।

    ড. ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্ক সফরের সময় গৃহীত এ সাক্ষাৎকার ভিত্তিক রিপোর্টটি রোববার প্রকাশিত হয়

    সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব সংস্কার করা এবং সরকার প্রস্তুত হলেই নির্বাচন অনুষ্ঠান করবে।

    তিনি বলেন, 'ব্যর্থতা এমন কিছু নয় যা আমরা মেনে নিতে পারি।'

    হাসিনা সরকারের পতনে প্রধান ভূমিকা পালনকারী ছাত্রদের উল্লেখ করে ইউনূস বলেন, তরুণরা তাদের জীবন দিয়েছে। তিনি এ ঘটনাকে 'বিপ্লব' নামে অভিহিত করেছেন।

    তিনি নীতিনির্ধারণে তরুণ প্রজন্মকে অন্তর্ভুক্ত করার বিষয়ে তার অবস্থানের ইঙ্গিত দেন।

  4. দেশ-বিদেশের সার্বক্ষণিক সব খবর নিয়ে বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাকে স্বাগতম।