বৃহস্পতিবার সারাদিন যা যা হয়েছে
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্কের জন্য "গর্বিত" এবং "এক সাথে কাজ" চালিয়ে যাবেন।
- যুক্তরাষ্ট্র সফরে গিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীন দুই দেশেরই উচিত তাদের সম্পর্ক জোরদার করা। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীন এই দুটি দেশ আলাদা, তবে তাদের "গভীরভাবে জড়িত" স্বার্থ রয়েছে এবং তারা "পারস্পরিক বিশ্বাস গড়ে তুলতে পারে"।
- সামাজিক যোগাযোগমাধ্যমে 'রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক' বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা হয়েছে।
- ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
- বাংলাদেশে পাঁচটি ডিজিটাল ব্যাংক স্থাপনের অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
- যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ভারপ্রাপ্ত সেক্রেটারি হাং কাও বলেছেন, ইউএসএস আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপে দীর্ঘমেয়াদে মোতায়েন থাকা আটজন নৌসদস্য আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
- সৌদি আরবের সিভিল ডিফেন্স অর্গানাইজেশন মক্কা, উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবুক, জেদ্দা, ইয়ানবুসহ লোহিত সাগরের উপকূলীয় এলাকা এবং দক্ষিণাঞ্চলীয় তায়েফ অঞ্চলে সম্ভাব্য বিপদের বিষয়ে বেশ কয়েকটি সতর্কবার্তা জারি করেছিল।
- ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের একজন মুখপাত্র দাবি করেছেন, হুথিদের ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে তাদের বাহিনী, যার ফলে সৌদি আরবের তায়েফ ও ইয়ানবু শহরে হামলার একটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আটজন মারা গেছে এবং এক হাজার ৭৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
- দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে আবার চারদিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত।
- ঢাকার বারিধারা ডিপ্লোমেটিক জোনে ফুটপাথে বিশ্রামরত অবস্থায় গাড়িচাপায় একজন নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায় গ্রেফতার কিশোরকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। একইসঙ্গে, এই ঘটনায় নিহতের পরিবারকে আপস-মীমাংসার মাধ্যমে নয় লাখ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তার আইনজীবী।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিস জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত এক বৈঠকে গাজা পুনরুদ্ধার পরিকল্পনার জন্য ২৪৫ কোটি ডলারের একটি কর্মপরিকল্পনা ঘোষণা করেছে।
- যুক্তরাষ্ট্রের একজন বিচারক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, গত সপ্তাহে হোয়াইট হাউজে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়া তিনটি সংবাদমাধ্যমের প্রবেশাধিকার অবিলম্বে পুনর্বহাল করতে।
- নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, ডিসেম্বরের ভেতরে পরীক্ষা শেষ হয়ে গেলে জানুয়ারির দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
বিবিসি বাংলার লাইভ পাতা আজ এখানেই শেষ হলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।























