ঘোড়ার পিঠে এক দক্ষিণ আফ্রিকান তরুণের স্বপ্নজয়ের চেষ্টা

বয়স যখন পাঁচ বছর, তখন থেকেই লুবাবালো গিবসন ঘোড়া চালাচ্ছে। ঘোড়দৌাড়ের সওয়ারী যারা তাদের জন্য এত অল্প বয়স অস্বাভাবিক কিছু না। তার বয়স এখন ১৩, তাকে এখন ঐতিহ্যবাহী ঘোড়দৌড়ের সেরা জকিদের মধ্যে একজন বলে মনে করা হয়।
ছবির ক্যাপশান, বয়স যখন পাঁচ বছর, তখন থেকেই লুবাবালো গিবসন ঘোড়া চালাচ্ছে। ঘোড়দৌাড়ের সওয়ারী যারা তাদের জন্য এত অল্প বয়স অস্বাভাবিক কিছু না। তার বয়স এখন ১৩, তাকে এখন ঐতিহ্যবাহী ঘোড়দৌড়ের সেরা জকিদের মধ্যে একজন বলে মনে করা হয়।
Published
সোসা গোত্রের অন্যান্যদের মতোই, লুববালোর বাবা জর্জ গিবসন এমন এক পরিবারের মধ্য থেকে এসেছেন যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে ঘোড়দৌাড় প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। দক্ষিণ আফ্রিকার কেপ এলাকায় প্রথম ঘোড়ার আমদানি করে উপনিবেশকারীরা। কিন্তু তার আগেও সোসা গোত্রের সদস্যরা গরু-মহিশ দিয়ে প্রতিযোগিতা করতো।
ছবির ক্যাপশান, সোসা গোত্রের অন্যান্যদের মতোই, লুববালোর বাবা জর্জ গিবসন এমন এক পরিবারের মধ্য থেকে এসেছেন যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে ঘোড়দৌাড় প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। দক্ষিণ আফ্রিকার কেপ এলাকায় প্রথম ঘোড়ার আমদানি করে উপনিবেশকারীরা। কিন্তু তার আগেও সোসা গোত্রের সদস্যরা গরু-মহিশ দিয়ে প্রতিযোগিতা করতো।
প্রায় ২০০ বছর ধরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় সোসা সংষ্কৃতির সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে। ইস্টার্ন কেপ অঞ্চলের গ্রামীণ এলাকায় এসব ঘোড়দৌড় প্রতিযোগিতাকে বালক বয়স থেকে তারুণ্যে উত্তোরণের স্বীকৃতি হিসেবে দেখা হয়। ঐ এলাকায় দারিদ্র আর উন্নয়নের অভাব থাকার পরও ঘোড়দৌড় প্রতিযোগিতার জনপ্রিয়তা বেড়েছে।
ছবির ক্যাপশান, প্রায় ২০০ বছর ধরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় সোসা সংষ্কৃতির সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে। ইস্টার্ন কেপ অঞ্চলের গ্রামীণ এলাকায় এসব ঘোড়দৌড় প্রতিযোগিতাকে বালক বয়স থেকে তারুণ্যে উত্তোরণের স্বীকৃতি হিসেবে দেখা হয়। ঐ এলাকায় দারিদ্র আর উন্নয়নের অভাব থাকার পরও ঘোড়দৌড় প্রতিযোগিতার জনপ্রিয়তা বেড়েছে।
দক্ষিণ আফ্রিকার ওয়াইল্ড কোস্টে সেবে নামে এক ছোট্ট গ্রামে গিবসন পরিবারের বাড়ি। জর্জ গিবসন এবং তার দুই ছেলে -- লুবাবালো এবং সিয়াওয়ান্ডসিয়া এপর্যন্ত যতগুলো ট্রফি জিতেছেন সেগুলো রাখা থাকে একটা ফ্রিজের ওপর।
ছবির ক্যাপশান, দক্ষিণ আফ্রিকার ওয়াইল্ড কোস্টে সেবে নামে এক ছোট্ট গ্রামে গিবসন পরিবারের বাড়ি। জর্জ গিবসন এবং তার দুই ছেলে -- লুবাবালো এবং সিয়াওয়ান্ডসিয়া এপর্যন্ত যতগুলো ট্রফি জিতেছেন সেগুলো রাখা থাকে একটা ফ্রিজের ওপর।
জর্জ বিশ্বাস করেন, ঘোড়দৌড়ের মাধ্যমে ট্রানস্কি এলাকার অল্প বয়সী ছেলেদের নানা ধরনের সামাজিক সমস্যা থেকে দূরে সরিয়ে রাখা সম্ভব।
ছবির ক্যাপশান, জর্জ বিশ্বাস করেন, ঘোড়দৌড়ের মাধ্যমে ট্রানস্কি এলাকার অল্প বয়সী ছেলেদের নানা ধরনের সামাজিক সমস্যা থেকে দূরে সরিয়ে রাখা সম্ভব।
প্রতিটি ঘোড়দৌড়ের আগ পর্যন্ত লুবাবালো এই সৈকতে প্রতিদিন তার বাবার ঘোড়াদুটিকে প্রস্তুত করে।
ছবির ক্যাপশান, প্রতিটি ঘোড়দৌড়ের আগ পর্যন্ত লুবাবালো এই সৈকতে প্রতিদিন তার বাবার ঘোড়াদুটিকে প্রস্তুত করে।
লুবাবালোর আশা ঐতিহ্যবাহী ঘোড়দৌড়ে তার সাফল্যের মধ্য দিয়ে সে একদিন পেশাদার ঘোড়দৌড় সওয়ারী হয়ে উঠতে পারবে।
ছবির ক্যাপশান, লুবাবালোর আশা ঐতিহ্যবাহী ঘোড়দৌড়ে তার সাফল্যের মধ্য দিয়ে সে একদিন পেশাদার ঘোড়দৌড় সওয়ারী হয়ে উঠতে পারবে।
জর্জের গায়ে ঐতিহ্যবাহী সোসা পোশাক। মাথায় ছাগলের চামড়ার টুপি। এগুলো পরে তিনি ইসিসোসা ভাষায় তার পূর্বপুরুষের কাছে থেকে আশীর্বাদ চাইছেন। তিনি বলছেন, "আমরা আপনাদের কাছে এসেছি এই যাত্রায় আপনাদের আশীর্বাদ চাইতে। আমরা আজকের ঘোড়দৌাড়ে সাফল্যেও কামনা করছে। আমাদের ঘোড়াগুলো যেন আজকে তাদের জীবনের সেরা দৌড় দৌড়াতে পারে।"
ছবির ক্যাপশান, জর্জের গায়ে ঐতিহ্যবাহী সোসা পোশাক। মাথায় ছাগলের চামড়ার টুপি। এগুলো পরে তিনি ইসিসোসা ভাষায় তার পূর্বপুরুষের কাছে থেকে আশীর্বাদ চাইছেন। তিনি বলছেন, "আমরা আপনাদের কাছে এসেছি এই যাত্রায় আপনাদের আশীর্বাদ চাইতে। আমরা আজকের ঘোড়দৌাড়ে সাফল্যেও কামনা করছে। আমাদের ঘোড়াগুলো যেন আজকে তাদের জীবনের সেরা দৌড় দৌড়াতে পারে।"
রেসের শুরুর লাইনে যাওয়ার আগে লুবাবালো তার ঘোড়াকে সংযত করার চেষ্টা করছে।
ছবির ক্যাপশান, রেসের শুরুর লাইনে যাওয়ার আগে লুবাবালো তার ঘোড়াকে সংযত করার চেষ্টা করছে।
লুবাবালোর গায়ে হলুদ জার্সি। বাটারওয়ার্থ শহরের ঘোড়দৌাড় চ্যাম্পিয়ানশেপে তার ঘোড়াই প্রথম ফিনিশিং লাইন ছুঁতে যাচ্ছে। আর তা উপভোগ করছেন দর্শকরা।
ছবির ক্যাপশান, লুবাবালোর গায়ে হলুদ জার্সি। বাটারওয়ার্থ শহরের ঘোড়দৌাড় চ্যাম্পিয়ানশেপে তার ঘোড়াই প্রথম ফিনিশিং লাইন ছুঁতে যাচ্ছে। আর তা উপভোগ করছেন দর্শকরা।
ঐতিহ্যবাহী ঘোড়দৌড় সম্পর্কে ট্রান্সকি এলাকার বাইরের লোকজন খুব কমই জানেন। কিন্তু গত পাঁচ বছরে এই প্রতিযোগিতায় জনসমাগম অনেক বেড়েছে।
ছবির ক্যাপশান, ঐতিহ্যবাহী ঘোড়দৌড় সম্পর্কে ট্রান্সকি এলাকার বাইরের লোকজন খুব কমই জানেন। কিন্তু গত পাঁচ বছরে এই প্রতিযোগিতায় জনসমাগম অনেক বেড়েছে।

ছবিগুলো তুলেছেন ক্রিস্টোফার ক্লার্ক এবং শন সুইংগলার।