এ সপ্তাহে আফ্রিকার আলোচিত কিছু ছবি

Published

আফ্রিকার বিভিন্ন দেশে আলোকচিত্রদের ক্যামেরায় ধারণ করা বাছাই করা কিছু ছবি নিয়ে সাজানো হয়েছে এবারের ফটোগ্যালারি।

অল্পবয়সী কেনিয়ান
ছবির ক্যাপশান, বৃহস্পতিবার কেনিয়ার ক্যান্সার মোকাবিলায় জরুরি বিনিয়োগের আহ্বান জানিয়ে কয়েক হাজার মানুষ নাইরোবিতে বিক্ষোভ করে। সেখানে ছিলেন এই অল্পবয়সী কেনিয়ানও।
উট।
ছবির ক্যাপশান, মিসরের কায়রোর নিকটবর্তী বীরকাশ উট মার্কেটে বৃহস্পতিবার এক বিক্রয়কারী শত শত উট বিক্রির জন্য এসেছে। সেখানে ছবির জন্য পোজ দিয়েছেন তিনি ও তার একটি উট।
নারী ও উল্কি
ছবির ক্যাপশান, বৃহস্পতিবার নাইজেরিয়ার একটি উদ্যোক্তাদের ফোরামে, একজন চিত্রগ্রাহক অনুষ্ঠানে অংশগ্রহণকারী এক নারীর পায়ে আঁকা আফ্রিকান মানচিত্রের উল্কি তার ক্যামেরায় ধারণ করেন।
ম্যুরাল
ছবির ক্যাপশান, মঙ্গলবার জোহানেসবার্গের ফ্যাশনেবল মাবোনেং পাড়ায় এই চমকপ্রদ ম্যুরালটি পেরিয়ে যান এক নারী।
বৃক্ষ
ছবির ক্যাপশান, সমালোচকরা বলছেন যে সরকার জাতিগত দ্বন্দ্ব নিরসনে জনগণের লড়াই থেকে জনগণকে বিভ্রান্ত করতে বৃক্ষরোপণ অভিযানটি ব্যবহার করছে। অথচ ওই সংঘাতে প্রায় ২৫ লাখ মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়।
গাছের চারা রোপন
ছবির ক্যাপশান, সোমবার ইথিওপিয়ায় স্বেচ্ছাসেবক ও রাষ্ট্রীয় কর্মকর্তারা কয়েক লক্ষ গাছের চারা রোপন করেন। সরকার বলছে যে তারা একদিনে ৩৫ কোটি গাছ লাগিয়ে নতুন রেকর্ড তৈরি করেছে।
গ্রেটার ব্যাম্বু লেরমুস
ছবির ক্যাপশান, গ্রেটার ব্যাম্বু লেরমুস, নামের এই প্রাণীটিকে মাদাগাস্কারের দেখা যায়। প্রাণীটি এখন বিলুপ্তির পথে। বন্য পরিবেশে মাত্র ১,০০০ টির অস্তিত্ব রয়েছে। বৃহস্পতিবার ফ্রান্সের একটি চিড়িয়াখানায় এই এক মাস বয়সী বাচ্চার ছবি ধারণ করা হয়।
বেলজিয়াম-কঙ্গোলিজ র‌্যাপার দামসো।
ছবির ক্যাপশান, শুক্রবার সুইজারল্যান্ডের প্যালিও ফেস্টিভ্যালে মানুষের সাথে কথা বলছেন বেলজিয়াম-কঙ্গোলিজ র‌্যাপার দামসো।
ফ্রিস্টাইল সাতার
ছবির ক্যাপশান, এক অ্যাঙ্গোলান নারী দক্ষিণ কোরিয়ার বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে মিশ্র ৪*১০০ মি ফ্রিস্টাইল প্রতিযোগিতায় অংশ নেয়।
দ্য ব্ল্যাক ব্লুজ ব্রাদার্স
ছবির ক্যাপশান, এই বছরের এডিনবরা ফেস্টিভাল ফ্রঞ্জের পাঁচ জন কেনিয়ান অ্যাক্রোব্যাট তাদের কসরত দেখিয়েছেন। দলটি দ্য ব্ল্যাক ব্লুজ ব্রাদার্স নামে পরিচিত। রোববার স্কটিশ রাজধানীতে তাদের পারফর্মেন্স ধারণ করা হয়।