চলতি বছর যে ১০টি গাছ আবিষ্কার করা হয়েছে

Published

রয়্যাল বোটানিক গার্ডেনের বিজ্ঞানীরা ২০১৮ সালে শতাধিক নতুন গাছ আবিষ্কার ও নামকরণ করেছেন। তার মধ্যে প্রধান ১০টি গাছের ছবিসহ পরিচয় এখানে:

তালবোতিয়েলা চিকি
ছবির ক্যাপশান, পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে পাওয়া গেছে এই রেইনফরেস্ট গাছ "তালবোতিয়েলা চিকি"। বসন্তকালে এটি গোলাপি ফুল দেয়।
লাওসের স্লিপার অর্কিড।
ছবির ক্যাপশান, লাওসের স্লিপার অর্কিড। ফুলটি প্রায় বিলুপ্তির পথে। এর নাম পাফিওপেডিলাম পাপিলিও লাওটিকাস।
বলিভিয়ার উপত্যকা থেকে পাওয়া বিরল প্রজাতির ফুল।
ছবির ক্যাপশান, বলিভিয়ার উপত্যকা থেকে পাওয়া বিরল প্রজাতির ফুল।
পিচার প্ল্যান্ট
ছবির ক্যাপশান, ইন্দোনেশিয়ান নিউগিনির বিয়াক দ্বীপে দেখা মেলে এই মাংসাশী গাছের। মুখটা কলসির মতো হওয়ায় এর নাম পিচার প্লান্ট। বিশ্বে ১৫০ প্রজাতির পিচার প্ল্যান্ট রয়েছে। নতুন আবিস্কৃত এই প্রজাতির নাম নেপেন্থেস বিয়াক।
লেব্বিয়া গ্রান্ডিফ্লোরা।
ছবির ক্যাপশান, সিয়েরা লিওনের একটি ঝর্ণাধারার পাশে সেওয়া নদীর কাছে পাথরের চারপাশে দেখা মেলে এই গাছটির। এর নাম লেব্বিয়া গ্রান্ডিফ্লোরা।
দ্য ক্লাইম্বিং ইয়াম
ছবির ক্যাপশান, দ্য ক্লাইম্বিং ইয়াম নামের পার্পেল রঙের এই গাছটি অতি বিলুপ্তির তালিকায় রয়েছে। এটি মূলত দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু নাটালে পাওয়া যায়।
বন্য মসলা গাছটির নাম পিমেন্তা বার্সিলিয়ায়। এই গাছটি খাবার এবং প্রসাধনী সামগ্রীতে ব্যবহার হয়ে থাকে।
ছবির ক্যাপশান, বন্য মসলা গাছটির নাম পিমেন্তা বার্সিলিয়ায়। এই গাছটি খাবার এবং প্রসাধনী সামগ্রীতে ব্যবহার হয়ে থাকে।
কিন্দিয়া গানগান
ছবির ক্যাপশান, "কিন্দিয়া গানগান" নামের এই গাছটি কফি পরিবারের সদস্য। গিনির কিন্দিয়া শহরে পাথরের মধ্যে এই গাছটিকে বাড়াতে দেখা যায়।
হলুদ ফুলের এই গাছটির নাম ওরিয়োচেরিস ট্রাইব্যাকটিয়াটা।
ছবির ক্যাপশান, হলুদ ফুলের এই গাছটির নাম ওরিয়োচেরিস ট্রাইব্যাকটিয়াটা। এই গাছ ভিয়েতনামে সবচেয়ে বেশি দেখা গেলেও এখন ব্রিটেনেও পাওয়া যায়।