ছবি গ্যালারি: নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদ

Published

বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে নারীর প্রতি সহিংসতা দূরীকরণ দিবস। আর এ দিবসকে উপলক্ষ করে বিশ্বের বিভিন্ন জায়গায় হাজার হাজার মানুষ সমাবেশ করছে। গত এক দশকেরও বেশি সময় ধরে জাতিসংঘ স্বীকৃত ২৫শে নভেম্বর তারিখে নারীর প্রতি সহিংসতা বা নির্যাতন দূরীকরণ দিবস পালন করে আসছে বিশ্বের বিভিন্ন সংগঠন। চলতি বছর আজকের দিনে শুরু হতে যাচ্ছে নারীর প্রতি সহিংসতা মোকাবেলায় ১৬ দিনের প্রচারণা। এ বছরের প্রতিপাদ্যে রাখা হচ্ছে 'মি টু' প্রচারণাকে।

কোস্টারিকায় প্রতিবাদ
ছবির ক্যাপশান, কোস্টারিকার স্যান হোসেতে একজনের প্রতিবাদ।
যৌন সহিংসতা
ছবির ক্যাপশান, ফ্রান্সে শনিবারে যে প্রতিবাদ সমাবেশ হয় তাতে যোগ দিয়েছিল প্রায় ৫০ হাজারের মতো মানুষ । এই ছবিটি মার্সেইলি থেকে তোলা।
সমাবেশের ব্যানার
ছবির ক্যাপশান, আয়োজকদের একজন ক্যারোলিন বলেছেন , লিঙ্গ সহিংসতার বিরুদ্ধে যে প্রতিবাদ সমাবেশের ডাক দেয়া হয়েছিল তাতে যেভাবে নাগরিকরা সাড়া দিয়েছেন তাকে নারীবাদের জোয়ার হিসেবে চিহ্নিত করা যায়।
বিক্ষোভ
ছবির ক্যাপশান, ফ্রান্সের শহর লিঁও-তে প্রায় ১২ হাজার মানুষ এভাবে প্রতিবাদ জানায়।
প্রতিবাদ সমাবেশ
ছবির ক্যাপশান, 'উই ওয়ান্ট টু লিভ' এই ব্যানার নিয়ে সাউথ অ্যামেরিকায় প্রতিবাদ সমাবেশ করেন ইকুয়েডরের নারীরা।
প্রতিবাদ
ছবির ক্যাপশান, অন্যদিকে ইতালির রোমে এই নারী বলছেন নির্যাতনের "তাঁর প্রতিবাদের কথা যেন শোনা হয়"।
প্রতিবাদ সমাবেশ
ছবির ক্যাপশান, চিলির স্যান্তিয়াগোতে বৃহস্পতিবার নারীদের প্রতি পুরুষের সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ হয়।
প্রতিবাদ
ছবির ক্যাপশান, গ্রিসের অ্যাথেন্সে এলবিজিটি অ্যাক্টিভিস্টরা সহিংসতার বিরুদ্ধে এভাবেই প্রতিবাদ জানায় সেপ্টেম্বর মাসে ।