স্টিভেন হকিং: ছবিতে বর্ণাঢ্য জীবন

Published

চলে গেলেন বিশ্বের সবচেয়ে সম্মানিত এবং সুপরিচিত একজন বিজ্ঞানী স্টিভেন হকিং। ছবিতে দেখুন তাঁর বর্ণাঢ্য জীবনের কিছু মুহুর্ত।

স্টিভেন হকিং
ছবির ক্যাপশান, স্টিভেন হকিং ১৯৪২ সালে জন্মগ্রহণ করেন। তিনি অক্সফোর্ডে পদার্থবিদ্যার ওপর প্রথম শ্রেণীর ডিগ্রী অর্জন করে ক্যামব্রিজে কসমোলজির উপর স্নাতকোত্তর গবেষণা করেন।
স্টিভেন হকিং
ছবির ক্যাপশান, ১৯৬৪ সালে যখন তিনি তাঁর প্রথম স্ত্রী জেন কে বিয়ে করার প্রস্তুতি নিচ্ছিলেন তখন চিকিৎসকরা বলে দেন তিনি বড় জোর দুই থেকে তিন বছর বাঁচবেন।
স্টিভেন হকিং
ছবির ক্যাপশান, রোগটি যতটা দ্রুততার সাথে ছড়ানোর আশঙ্কা করা হচ্ছিল তার চেয়ে কম গতিতে ছড়ায় তার শরীরে। ১৯৮৮ সালে তিনি তার বই 'এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম' প্রকাশ করেন।
স্টিভেন হকিং
ছবির ক্যাপশান, ১৯৯৫ সালে তিনি তার সাবেক নার্সকে বিয়ে করেন।
স্টিভেন হকিং
ছবির ক্যাপশান, ২০০৭ সালে তিনি প্রথম চলৎশক্তি হীন ব্যক্তি হিসেবে একটি বিশেষ বিমানে ওজনশূন্যতার অভিজ্ঞতা নেন।
স্টিভেন হকিং
ছবির ক্যাপশান, তার ভঙ্গুর শারীরিক অবস্থা সত্ত্বেও তিনি বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেকচার দিতেন।
স্টিভেন হকিং
ছবির ক্যাপশান, ২০০৯ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছ থেকে প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম গ্রহণ করেন হকিং।
স্টিভেন হকিং
ছবির ক্যাপশান, ২০১৪ সালে কুইন এলিজাবেথের সাথে দেখা করেন হকিং।
স্টিভেন হকিং
ছবির ক্যাপশান, ২০১৪ সালে স্টিফেন হকিংয়ের জীবন নিয়ে তৈরি হয় 'থিওরি অফ এভরিথিং' চলচ্চিত্র।
স্টিভেন হকিং
ছবির ক্যাপশান, ২০১৭ সলে কেমব্রিজ থেকে সরাসরি তিনি হংকং-এ দর্শকদের উদ্দেশ্যে বক্তৃতা দেন।