লাইভ, বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু
বাংলাদেশে সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন রাষ্ট্রপতি। জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ৩৪৯ জন সংসদ সদস্য আজকের নির্বাচনে ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট চলবে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবন থেকে বিদায়ী সংবর্ধনা
ছবির উৎস, BSS
ছবির ক্যাপশান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা
বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বঙ্গভবন থেকে বিদায় জানানো হয়েছে।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে শেষ কর্মদিবস উপলক্ষে বৃহস্পতিবার সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
এর আগে, তিনি বঙ্গভবনের দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। এরপর বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
উল্লেখ্য, বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর গত ২৪শে জুলাই হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তার দায়িত্ব গ্রহণ করেন।
ইরান ও তার সমর্থক দেশগুলোর বিরুদ্ধে আরও কঠোর অর্থনৈতিক ব্যবস্থার হুমকি ট্রাম্পের
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের বিরুদ্ধে আরও কঠোর অর্থনৈতিক ব্যবস্থা চালু করবেন, পাশাপাশি যেসব দেশ ইরানকে সহায়তা করে বা তার সঙ্গে ব্যবসা-বাণিজ্য করে তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেবেন।
ট্রুথ সোশ্যালে বড় হাতের অক্ষরে ট্রাম্প লিখেছেন যে তিনি এখন পর্যন্ত “কোনো দেশের বিরুদ্ধে নেওয়া সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান” শুরু করছেন।
তবে এ বিষয়ে তিনি আর কোনো বিস্তারিত তথ্য দেননি এবং ইরান ছাড়া অন্য কোনো দেশের নামও উল্লেখ করেননি।
এটি এমন এক সময় এলো, যখন সোমবার আনুষ্ঠানিকভাবে ৬০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে সংঘাত শুরু করেছিল, তা থেকে কূটনৈতিক বা সামরিক কোনো সমাধানের পথেরও ইঙ্গিত পাওয়া যাচ্ছে না।
ট্রাম্পের সর্বশেষ পদক্ষেপটি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ প্রয়োগের অভিযানের সম্প্রসারণ বলে মনে হচ্ছে।
এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এবং পেন্টাগন যৌথভাবে “অপারেশন ইকোনমিক ফিউরি” ঘোষণা করে, যার মাধ্যমে তেহরানের সঙ্গে ব্যবসা করে এমন বিদেশি ব্যাংক ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
এর লক্ষ্য ছিল, ইরানের সঙ্গে বিদেশি আন্তর্জাতিক সংস্থাগুলোর ব্যবসায়িক যোগাযোগ বন্ধ করে দেশটির আয়ের উৎসগুলো ভেঙে দেওয়া। এতে ইরানের রপ্তানি বন্ধ করার উদ্দেশ্যে নৌ অবরোধও অন্তর্ভুক্ত ছিল।
বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় তিনি “অর্থনৈতিক ডি-ডে” শুরু করছেন।
ট্রাম্প বলেন, “যে কোনো দেশ তাদের আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, বিমানবন্দর বা সরকারি সংস্থার মাধ্যমে ইরানকে যে কোনো ধরনের সহায়তার সুযোগ দেবে, সেই দেশকেও ভয়াবহ অর্থনৈতিক পরিণতির মুখোমুখি হতে হবে।”
দেশগুলো কী ধরনের শাস্তির মুখে পড়তে পারে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
ট্রাম্প আরও বলেন, “তেল চোরাচালান, ব্যাংকের মাধ্যমে মুদ্রা বিনিময়, নগদ অর্থ স্থানান্তর, এক্সচেঞ্জ হাউস, জাহাজ নিবন্ধন ব্যবস্থা, আড়াল হিসেবে ব্যবহৃত কোম্পানি, সবকিছুই এখনই বন্ধ করতে হবে। আপনারা জানেন, আমি কাদের কথা বলছি।”
যুক্তরাষ্ট্রের মিত্র সংযুক্ত আরব আমিরাত গত মঙ্গলবার ঘোষণা দেয় যে তারা ইরানের সঙ্গে সব ধরনের আর্থিক ও অর্থনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করবে। এর আগে দেশটি থেকে নতুন ক্ষেপণাস্ত্র হুমকির কথা জানানো হয়েছিল। এরপরই ট্রাম্পের এই ঘোষণা আসে।
দীর্ঘদিন ধরেই ইরানি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো দুবাইয়ের আর্থিক ব্যবস্থাকে ব্যবহার করে এক্সচেঞ্জ হাউস ও কাগুজে কোম্পানির মাধ্যমে অর্থ স্থানান্তর করে আসছে।
আমিরাতের সিদ্ধান্তের পর ইরানের সশস্ত্র বাহিনী প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে সহায়তা না করার সতর্কবার্তা দেয়। তারা বলে, মার্কিন বাহিনীকে দেওয়া যে কোনো সহায়তাকেই সহযোগিতা হিসেবে বিবেচনা করা হবে।
ভোট দিয়েছেন স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা
ছবির উৎস, BTV
ছবির ক্যাপশান, রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে
বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরুর পর প্রথমেই ভোট দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল।
পরে প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানও ভোট দিয়েছেন।
এমপিরা সারিবদ্ধভাবে তাদের ভোট ব্যালট বাক্সে জমা রাখছেন।
আনুষ্ঠানিকতার শুরুতেই প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন কীভাবে ভোট
দিতে হবে সে বিষয়ে নিয়মাবলী ভোটারদের জানিয়ে দিয়েছেন। এ
সময় তিনি প্রার্থীদের নাম উল্লেখ করে বলেন, এক নম্বর প্রার্থী অলি আহমদ এবং দুই নম্বর
প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরে ভোটারদের উদ্দেশ্যে এই
নির্বাচনের বিধিমালা সম্পর্কে জানান।
“এবার রাষ্ট্রপতি নির্বাচন
আইন ১৯৯১ ও বিধিমালা ১৯৯১ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের এই ভোটগ্রহণ করা হবে”
বলে জানান সিইসি।
নির্বাচন কর্মকর্তারা ব্যালট
পেপার ভোটারদের কাছে নিয়ে যাবেন উল্লেখ করে সিইসি বলেন, “ব্যালট পেপারের মুড়িতে আপনার
নাম উদ্ধৃত আছে কিনা দয়া করে দেখে নিবেন। ব্যালট পেপারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের
নাম বাংলা বর্ণমালার আদ্যক্ষরের ক্রমানুসারে উদ্ধৃত আছে। আপনার প্রার্থীকে তার
নামের বিপরীতে নির্দিষ্ট স্থানে নিজের পূর্ণ নাম স্বাক্ষর করে ভোট প্রদান করবেন। নিজের
পূর্ণনাম স্বাক্ষর করে ভোট প্রদান করবেন এবং সংরক্ষিত ব্যালট বাক্সের অভ্যন্তরে
ব্যালটটি রাখবেন।”
বিকাল পাঁচটায় ভোট গ্রহণ
শেষ হওয়ার পর ভোট গণনা করা হবে বলে জানান সিইসি এ এম এম নাসির উদ্দিন।
“বৈধ ভোটের সংখ্যাগরিষ্ঠতার
ভিত্তিতে যিনি সর্বাধিক ভোট পাবেন তাকে প্রাথমিক নির্বাচিত হিসেবে এখানেই জানিয়ে
দেওয়া হবে। অতঃপর সরকারি গেজেটে ফলাফল ঘোষণা হবে,” বলেন প্রধান নির্বাচন কমিশনার।
এই পুরো প্রক্রিয়া
চলাকালীন সময়ে নির্বাচন কমিশনের কর্মকর্তারা ভোটারদেরকে সর্বাত্মক সহযোগিতা
করবেন বলেও আশ্বস্ত করেন তিনি।
ছবির উৎস, BTV
ছবির ক্যাপশান, বৃহস্পতিবার বেলা দুইটায় ভোট গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু করা হয়
ছবির উৎস, BTV
ছবির ক্যাপশান, ভোট দেওয়ার নিয়ম জানান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন
শুরু হয়েছে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ
ছবির উৎস, BTV
ছবির ক্যাপশান, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ ভবনে এমপিরা
পঁয়ত্রিশ বছর পর আজ বৃহস্পতিবার, ২০শে অগাস্ট বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটগ্রহণ শুরু হয়েছে। এই নির্বাচনের মধ্য দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতিকে বেছে নেওয়া হবে।
বেলা দুইটা থেকে বিকেল
পাঁচটা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে ভোট গ্রহণ চলবে।
এই নির্বাচনে প্রার্থী দুইজন।
বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর জামায়াতে ইসলামীর নেতৃত্বে
বিরোধী দলের প্রার্থী অলি আহমদ।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার
৩৪৯ জন। ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির সদস্য ২৪৭ জন। জামায়াতে ইসলামীর ৭৭ জন। এর বাইরে রয়েছে স্বতন্ত্র এমপিরা।
বিধি অনুযায়ী, দুইজন
প্রার্থী থাকায় তফসিল অনুযায়ী ভোট গ্রহণ করতে হচ্ছে।
রাষ্ট্রপতি নির্বাচনে
নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি এ এম
এম নাসির উদ্দিন।
বর্তমানে সংসদের অধিবেশন
চলমান না থাকায় ভোট গ্রহণের জন্য সংসদ সদস্যদের আলাদা বৈঠক ডাকা হয়।
এই বৈঠকে সভাপতিত্ব করার
পাশাপাশি নির্বাচন পরিচালনা করছেন সিইসি।
বুধবার সারাদিন যা যা হয়েছে
জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, নির্বাচনের পরদিন অর্থাৎ শুক্রবার নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনে শপথ নেবেন।
কলকাতার মির্জা গালিব স্ট্রিটে হোটেলে আগুন লেগে নারী ও শিশুসহ যে নয়জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে পাঁচজন বাংলাদেশের এবং চারজন একই পরিবারের সদস্য বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্য ডা. দীপু মনি।
জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।
ভারতশাসিত কাশ্মীর সফর করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সের্গেই গর। প্রায় ১৫ বছর পর কোনো মার্কিন রাষ্ট্রদূত কাশ্মীরে সফর করলেন।
গাজায় পাঁচ বছর বয়সী শিশু হিন্দ রাজাব হত্যার ঘটনায় ফৌজদারি তদন্তের নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
সংযুক্ত আরব আমিরাত বলেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য এবং আর্থিক লেনদেন স্থগিত রাখবে।