শুক্রবার সারাদিন যা যা হলো
- বাংলাদেশের ২৩-তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
- বাংলাদেশ সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে ছয়জনকে শপথ পড়ানো হয়েছে। শুক্রবার রাষ্ট্রপতির শপথের পরই শপথ নেন তারা।
- কলকাতায় একটি হোটেলে আগুনে প্রাণ হারানো সাত বাংলাদেশি নাগরিকের মৃতদেহ শুক্রবার পর্যন্ত দেশে ফেরেনি।
- পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বলেছেন, “বালুচিস্তান ও পাকিস্তানের বর্তমান ও ভবিষ্যৎ পরস্পরের সঙ্গে যুক্ত এবং সবসময়ই যুক্ত থাকবে।”
- চীন বলেছে, যুক্তরাষ্ট্রের ‘নিষেধাজ্ঞা ও চাপ’ মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে সহায়তা করবে না। এর আগে ওয়াশিংটন- চীনসহ বিভিন্ন দেশকে ইরানের অর্থনীতিকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টায় যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছিল।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি রেডিও সাক্ষাৎকারে বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ঠেকাতে প্রয়োজন হলে তিনি আরও একশ’ বার হামলা চালাতেন।
বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো।
আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।