যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন নিয়ে সারাদিন যা যা হলো
- ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধই ছিল তাদের দলের পরাজয়ের প্রধান কারণ, রিপাবলিকানদের মধ্যবর্তী নির্বাচনে হারের পর দেওয়া এক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই মন্তব্য করেছেন।
- ডেমোক্র্যাটদের এই বড় জয়ের পর বুধবার সকালে হোয়াইট হাউস থেকে প্রথম মন্তব্য করা হয়েছে। ছবিটির সাথে জনস্বার্থে একটি বার্তা হিসেবে লেখা হয়েছে, “জনস্বার্থে বার্তা: ট্রাম্প এখনো আপনাদের প্রেসিডেন্ট।”
- যুক্তরাষ্ট্রের এই মধ্যবর্তী নির্বাচন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাশা অনুযায়ী হয়নি। ট্রাম্প স্বীকার করেছেন, মধ্যবর্তী নির্বাচনে তাদের পরাজয়ের ক্ষেত্রে ইরান যুদ্ধ এবং জ্বালানির দাম বৃদ্ধি ভূমিকা রেখেছে।
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীরা টেক্সাস, ওহাইও এবং কানসাসসহ রিপাবলিকান ঘাঁটিগুলোতে একের পর এক বিজয় তুলে নিয়েছেন।
- মিশিগানের সেনেট আসনে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইয়েদ বিজয়ী হয়েছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো মুসলমান প্রতিনিধি সেনেটে যাচ্ছেন।
- যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, তার দলের ব্যাপক বিজয় প্রমাণ করে যে আমেরিকানরা পরিবর্তন চায়।
- সেনেট এবং প্রতিনিধি পরিষদ উভয় ক্ষেত্রেই ডেমোক্র্যাটরা এখন সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এর অর্থ হলো, জানুয়ারি থেকে তারা আবার কংগ্রেসের নিয়ন্ত্রণে ফিরে আসবে, যা দেশটির আইন প্রণয়নের দায়িত্বে থাকা সরকারি শাখা।
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে বড়ভাবে ছায়া ফেলেছেন দেশটির বিলিয়নেয়ার ব্যবসায়ী ইলন মাস্ক। নির্বাচনী অর্থায়ন পর্যবেক্ষণকারী স্বাধীন সংস্থা ওপেন সিক্রেটস এর তথ্য অনুযায়ী, রিপাবলিকান প্রার্থীদেরকে সমর্থন করার জন্য মধ্যবর্তী নির্বাচনে অন্তত ৪৫৫ মিলিয়ন ডলার খরচ করেছেন তিনি।
- "আমি ব্যালটে ছিলাম না, আর যদি থাকতাম, তাহলে আমরা বিপুল ভোটে জিতে যেতাম!" সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এই পোস্টের মাধ্যমে ট্রাম্প তার দল থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন এবং ক্রমবর্ধমান নির্বাচনী পরাজয়ের দায় রিপাবলিকান প্রার্থীদের উপর চাপিয়েছেন বলে মনে হচ্ছে। তবে আরেকটি প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, “এই ফলাফলগুলো মেনে নিতে পুরোপুরি ইচ্ছুক” এবং বিরোধী দলের সঙ্গে কাজ করতে প্রস্তুত।
বিবিসি বাংলার লাইভপাতা আজ এখানেই শেষ হলো।
অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

















