আজ সোমবার যা যা হলো:
- ইরানের সঙ্গে চলমান আলোচনায় ‘বাধা হয়ে দাঁড়ালে’ যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ওমানে বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- বাংলাদেশের মন্ত্রিসভা দেশের প্রচলিত অর্থবছর পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।এর ফলে ২০২৮-২৯ অর্থবছর হতে নতুন অর্থবছর (এপ্রিল-মার্চ) অনুযায়ী সরকারের সকল কার্যক্রম শুরু করা হবে।
- বাংলাদেশের মন্ত্রিসভায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া অনুমোদন করা হয়েছে। এটি আইনে পরিণত হলে র্যাব বিলুপ্ত হয়ে এসআরবি নামে নতুন একটি বাহিনী গঠিত হবে।
- বিন্না ঘাস কোন কোন প্রকল্পে ব্যবহার করা যায় তা পর্যালোচনার জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়। এই ঘাসের ব্যবহার বিষয়ে একটি গাইডলাইন তৈরির সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
- বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।
- ভারতীয় জনতা পার্টি তাদের বেশ কয়েকজন পুরোনো নেতাকে নতুন দায়িত্বে ফিরিয়েছে। এদের মধ্যে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, সুনীল বনসল।
- বাংলাদেশের মোবাইল অপারেটর এয়ারটেল এখন থেকে নতুন পরিচয় 'সার্কেল' নামে যাত্রা শুরু করার ঘোষণা দিয়েছে। যদিও নাম পাল্টালেও মোবাইল নাম্বার, প্যাকেজ, ব্যালান্স, সার্ভিস বা মোবাইল ব্যাংকিং সেবার ধরন একই থাকবে।
- বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে আল কায়েদার তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যে প্রতিবেদন দিয়েছে সেটি অনুমান নির্ভর হওয়ায় তারা এ নিয়ে কোনো রিয়েকশন দিচ্ছেন না।
- বাংলাদেশে ‘সন্দেহজনক হাম’ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭টি শিশুর মৃত্যু হয়েছে।
- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ব্যাটারিচালিত রিকশাগুলো সিটি কর্পোরেশন ও পৌরসভার রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে এবং এসব ই-রিকশা শুধুমাত্র সৌর বিদ্যুৎ দিয়েই রিচার্জ করতে হবে।
- পশ্চিমবঙ্গের জনপ্রিয় হিন্দু-তীর্থক্ষেত্র বীরভূম জেলার তারাপীঠে একটি হোটেলে আগুন লেগে অন্তত আটজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। গুরুতর জখম হয়ে অসুস্থ একাধিক।
বিবিসি বাংলা'র লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।














