বুধবার সারাদিন যা যা হলো:
- নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, গত সপ্তাহে ভটেকোশী-ত্রিশূলি নদীতে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ২০৪ জনে পৌঁছেছে।
- হরমুজ প্রণালি অতিক্রম করার সময় সোমবার সৌদি আরবের একটি জাহাজে ইরানের হামলায় দুইজন নাবিক নিহত হয়েছেন বলে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্টে জানায় সৌদি আরবের জাতীয় জাহাজ কোম্পানি বাহরি।
- তেহরানের সঙ্গে ব্যবসা বন্ধ করতে ইরানের বন্ধু-শত্রু নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট।
- যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম দাবি করেছে, মার্কিন সামরিক বাহিনী কখনও বেসামরিক ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালায় না।
- যুক্তরাষ্ট্রের জ্বালানি বিষয়ক মন্ত্রী ক্রিস রাইট সিএনবিসিকে জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি প্রতিদিন এক কোটি ৭০ লাখ ব্যারেল ছাড়িয়ে গেছে গত সোমবার, যেটি গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে একটি রেকর্ড।
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ব্যবসায়ী ও প্রকৃত পর্যটকদের জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে বর্তমানে চালু ‘ভিসা বন্ড’ ব্যবস্থা পর্যালোচনা ও সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন।
- ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলাকে 'যুদ্ধাপরাধ' হিসেবে উল্লেখ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, এটি “ইচ্ছাকৃতভাবে বাধানো একটি বেআইনি যুদ্ধ”।
- বুড়িগঙ্গা নদীর তীরে থাকা সব প্লাস্টিকসহ অন্যান্য বর্জ্য ১৫ দিনের মধ্যে অপসারণ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নদীর লালবাগ ও কামরাঙ্গীরচর থানার ইসলামবাগ এলাকা থেকে বর্জ্য সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
- সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশের এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমেছে।
- বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে পাঁচ টাকা বাড়িয়েছে বাংলাদেশ সরকার। এর ফলে লিটার প্রতি সয়াবিন তেল ১৯৯ টাকা থেকে বেড়ে এখন ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
- বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন।
বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।