রোববার সারা দিন যা যা ঘটেছে:
- বাংলাদেশে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। এ দফায় প্রতি কেজি এলপিজি গ্যাসে ২১ টাকা বাড়ানো হয়েছে।
- ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং দলের ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিনকে ঢাকার দুই সিটি করপোরেশনের পরবর্তী নির্বাচনে প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
- দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ'র সঙ্গে রোববার দুপুরে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। এটাকে 'বিদায়ী সাক্ষাৎ' বলে বর্ণনা করেছে দিল্লি।
- ইসলাম ধর্মের অন্যতম পবিত্র শহর সৌদি আরবের মদিনার একটি বিদ্যুৎকেন্দ্রে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিরা যে ড্রোন হামলা চালিয়েছে, সেটির বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা।
- কুষ্টিয়ার কুমারখালীতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এনসিপি দাবি করেছে, হামলার সঙ্গে বিএনপি'র নেতাকর্মীরা জড়িত।
- ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা, দায়িত্বরত এক নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে গ্রেফতার জামায়াত নেতা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করে আদালত। রোববার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
- আগের মামলায় জামিন পেয়ে কারামুক্তির অপেক্ষায় থাকা বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে নতুন আরেকটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
- যুক্তরাষ্ট্র সম্প্রতি মধ্যস্থতাকারীর মাধ্যমে নতুন করে কিছু প্রস্তাব পাঠিয়েছে জানিয়ে ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, তারা ট্রাম্প প্রশাসনের ‘চাপিয়ে দেওয়া শর্ত’ মেনে নিবেন না। এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, হামলা কিংবা নিষেধাজ্ঞার হুমকি দিয়ে সমস্যার সমাধান করতে পারবে না যুক্তরাষ্ট্র।
- ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের ওপর হামলা শুরু করেছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সামরিক বাহিনী।
- ঢাকার বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় করা মামলায় জামিন নামঞ্জুর করে অভিযুক্ত কিশোরকে ফের শিশু উন্নয়ন কেন্দ্রে (সংশোধনাগার) পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
- সরকারকে বেকায়দায় ফেলার জন্য একটি পক্ষ বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চালাচ্ছে মন্তব্য করে শক্তভাবে সেটি প্রতিহত করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
- বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ছয়মাসে হাম ও এর উপসর্গে মোট শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়াল ১১২৫।
- বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ছয় জন অকালে প্রাণ হারিয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৬২ জনে দাঁড়াল।
- জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎসের সফরের মধ্যেই কিয়েভে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।
বিবিসি বাংলার লাইভপাতা আজ এখানেই শেষ হলো।
অন্যান্য খবর পড়ার জন্য মূলপাতায় ক্লিক করুন।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।















