অভিনয়শিল্পী জ্যোতিকা জ্যোতিকে আটক
ঢাকার উত্তরার একটি বাসা থেকে অভিনয়শিল্পী জ্যোতিকা জ্যোতিকে আটক করা হয়েছে।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে জ্যোতিকা জ্যোতিকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়ায় এবিষয়ে বিস্তারিত কিছু বলতে পারেননি মি. রহমান।
আটক হবার আগে বেশ কয়েকবার সামাজিক মাধ্যমের ভেরিফায়েড ফেসবুকে এসে লাইভ করেছিলেন জ্যোতিকা জ্যোতি।
সেসময় কাঁদতে কাঁদতে দাবি করেছিলেন, তিনি কোনো অন্যায় করেননি। এসময় তাকে হাতকড়া না পরানোর অনুরোধও করেন জ্যোতি।
তবে, বৃহস্পতিবার সকালে তার প্রোফাইলে ভিডিওগুলো আর পাওয়া যায়নি।
জ্যোতিকা জ্যোতি ২০২৩ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন।
পরে ২০২৪ সালের জুলাই আন্দোলন চলাকালীন বিতর্কিত ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য হিসেবে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন।
পরে ২০২৪ সালের ১৭ই সেপ্টেম্বর শিল্পকলা একাডেমিতে সহকর্মীদের একাংশের প্রতিবাদের মুখে কর্মস্থল ছেড়ে যান তিনি।