আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
সর্ব কনিষ্ঠ সাঁতারু হিসেবে বাংলা চ্যানেল পাড়ি দিতে চান ১০ বছর বয়সী লারিসা
সর্ব কনিষ্ঠ সাঁতারু হিসেবে বাংলা চ্যানেল পাড়ি দিয়ে রেকর্ড গড়তে প্রস্তুত হচ্ছে সৈয়দা লারিসা রোজান, গত বছর বাবা ও ভাইয়ের সাথে বাংলা চ্যানেল পাড়ি দিতে বঙ্গোপসাগরে নামে।
পৌনে পাঁচ ঘণ্টা সাঁতার কেটে প্রায় নয় কিলোমিটার সাগর পাড়ি দিলেও সাগর উত্তাল থাকায় শেষ পর্যন্ত তাদের উঠে আসতে হয়। ফলে ১৬.১ কিলোমিটারের বাংলা চ্যানেল পাড়ি দিয়ে রেকর্ড গড়া হয়নি লারিসার।
এবার আগে ভাগেই প্রশিক্ষণ নিয়ে নিজেকে প্রস্তুত করছে এই ক্ষুদে সাঁতারু। বাবা সৈয়দ আখতারুজ্জামানের কাছ থেকে প্রশিক্ষণ নিচ্ছে লারিসা ও তার ১৬ বছর বয়সী ভাই আয়ান।
বাংলা চ্যানেল পাড়ি দিতে উদ্যোগ নেওয়া ক্ষুদে এই সাঁতারুর সাথে কথা বলেছেন বিবিসির শাহনেওয়াজ রকি, পুরো ভিডিওটি দেখতে পাবেন এখানে।
বিবিসি বাংলায় আরো দেখতে পারেন: