সোমবার সারাদিন যা যা হলো:
- বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, শেখ হাসিনার বিষয়ে কোনো শর্ত নিয়ে ভারতের সাথে বাংলাদেশ সরকারের কোনো কথাই হয়নি।
- অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো এবং অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ চেষ্টার অংশ হিসেবে আফ্রিকার স্থলবেষ্টিত দেশ রুয়ান্ডায় ‘মাইগ্র্যান্ট ডিপোর্টেশন সেন্টার’ গঠনের ঘোষণা দিতে পারে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পাঁচটি দেশ। দেশগুলো হলো: জার্মানি, ডেনমার্ক, অস্ট্রিয়া, গ্রিস ও নেদারল্যান্ডস।
- ব্যাটম্যান অভিনেতা রবার্ট প্যাটিনসন নতুন জেমস বন্ড হিসেবে নির্বাচিত হয়েছেন। অফিসিয়াল ফিল্ম সিরিজে বন্ড চরিত্রে অভিনয় করা সপ্তম ব্যক্তি হবেন তিনি।
- গোপালগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ এলাকায় ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে এবং তিনি কারাগার থেকে বিচার প্রক্রিয়ায় অংশ নিবেন।
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পাঁচ কর্মকর্তাকে মারধর ও একজন শিক্ষককে হেনস্তার অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগ এনেছেন মারধরকারীরা।
- বাংলাদেশে নবম শ্রেণি থেকে ভোকেশনাল শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
- বাংলাদেশের ঢাকার পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে আগামীকাল রায়ের দিন ধার্য করেছে আদালত।
- বাংলাদেশ সরকার দেশে আরও দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের অনুমোদন দেওয়া হয়েছে।
- পাঁচ ধাপে দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরিকল্পনা চূড়ান্ত করার কথা জানিয়েছে বাংলাদেশের নির্বাচন কমিশন। ২১শে জানুয়ারি থেকে প্রথম দফার নির্বাচন হবে।
বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।